কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জাহাজের ক্যাপ্টেন পদে নিয়োগ পেতে এক লোক ইন্টারভিউ দিতে এসেছে।নিয়োগকর্তা: তুমি কি সাঁতার জানো?চাকরিপ্রার্থী: জি না, স্যার।নিয়োগকর্তা: সেকি! জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি করতে এসেছ, অথচ সাঁতারই জানো না?চাকরিপ্রার্থী: কিছু মনে করবেন না, স্যার। পাইলটরাও তো উড়োজাহাজ চালায়, কিন্তু তারা কি উড়তে জানে? একদিন এক ভিক্ষুক বাড়ির দরজায় নক করল। ভেতর থেকে কেউ বলল, কে রে?ভিক্ষুক: আমি, বাবা।ভেতর থেকে: আমি কে?ভিক্ষুক: আপনি কে তা আমি জানুম ক্যামনে? আমি কি আপনাকে চিনি? প্রথম বন্ধু: আমার নানার মতো দানশীল ব্যক্তি সচরাচর দেখা যায় না। মরার সময় তিনি তাঁর সবকিছু এতিমখানায় দান করে গেছেন।দ্বিতীয় বন্ধু: তা তোমার নানা এতিম খানায় কী কী দান করেছেন?প্রথম বন্ধু: তিনটি মেয়ে ও ছয়টি ছেলে। সংগ্রহে: কাজী তাসমিয়া রহমানফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, লালমাটিয়া,ঢাকা।