কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমি এক লোকের সঙ্গে দুবার কোথাও বেড়াতে যাই না!—ওরে, আমি যদি তোর জায়গায় থাকতাম, তবে এমন একটা ব্যাপার নিয়ে গর্ব করতাম না, লজ্জা পেতাম! সংগ্রহ: তানিম আলমশহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা। গ্রামের এক লোকের বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির মালিকের তাড়া খেয়ে তিন চোর ঢুকল আলুর গুদামে। ঢুকেই তিনজন চটপট তিনটা আলুর বস্তার ভেতরে ঢুকে পড়ল, বাড়ির মালিকও ছুটতে ছুটতে আলুর গুদামে ঢুকলেন। কী মনে করে একটি বস্তায় খোঁচা দিলেন, সঙ্গে সঙ্গে ভেতর থেকে বলে উঠল ম্যাঁও, ম্যাঁও।মালিক বললেন; ওরে, আলুর বস্তার ভেতর কি বিড়াল থাকে রে, বলেই প্রথম চোরকে পাকড়াও করলেন। এবার আরেকটা বস্তায় খোঁচা দিতেই বস্তার ভেতর থেকে বলে উঠল ঘেউ ঘেউ।তখন মালিক বললেন; ওরে, আলুর বস্তার ভেতর কি কুকুর থাকে রে, বলেই দ্বিতীয় চোরকে পাকড়াও করলেন।আরেকটা বস্তায় খোঁচা দিলেন বাড়ির মালিক, সেখান থেকে শব্দ এল ‘আলু আলু’! সংগ্রহ: মাসুম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।