কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক: হাতির চামড়া দেখেছ কেউ তোমাদের মধ্যে?ছাত্র: আমি দেখেছি, স্যার।শিক্ষক: আচ্ছা, কোথায়?ছাত্র: হাতির গায়ে, স্যার। বইয়ের দোকানদার: এ বই পড়লে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর তো পাবেইক্রেতা ছাত্র: ঠিক আছে, তাহলে দুইখানা বই দিন। স্ত্রী: ওগো দেখো, বাইরে থেকে একটা জুতা এসে ঘরে পড়ল।স্বামী: তুমি গান থামিও না, এর জোড়াটাও এসে পড়বে। ট্রেনে দুই যাত্রীর কথোপকথন১ম যাত্রী: আপনার চুল তো দেখছি সব পেকে গেছে, কিন্তু দাড়ি একটাও পাকেনি।২য় যাত্রী: বুঝলেন ভাই, দাড়ি যে চুল থেকে ১৮ বছরের ছোট। ১ম মাতাল: জানিস, বাজারে একটা ডিমওয়ালা মোরগ দেখে এলাম।২য় মাতাল: দূর বোকা, মোরগ কি ঘোড়া যে ডিম পাড়বে? সংগ্রহে: সাদিয়া নাসরিনমনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজঢাকা।