কৌতুক
শিক্ষক: রোবট কীভাবে মরে?ছাত্র: স্যার, রোবট মরে না, তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। শিক্ষক: কার চামড়া ছিলে ফেললেও সে কাঁদবে না, তুমি ঠিকই কাঁদবে?ছাত্র: স্যার, পেঁয়াজ। ছেলে: আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলতেন?বাবা: না, কেন?ছেলে: সেদিন তাঁর কবিতা পড়লামভগবান বল দাওমোরে বল দাও। বাবা, তুমি না বললে ‘শূন্য’র জন্ম এই মহাদেশেই।হ্যাঁ, তো কী হয়েছে?তাহলে, আমি অঙ্কে ‘শূন্য’ পেলে রেগে যাও কেন? এক কাপড়ের দোকানের মালিক মৃত্যুশয্যায়।ধনু এখানে আছে?হ্যাঁ, বাবা এই তো আমিমনু?হ্যাঁ বাবা, আমরা সব্বাই এখানে।বুড়ো শেষনিঃশ্বাস ছাড়তে ছাড়তে বললেন,তাহলে হারামজাদারা দোকান দেখছে কে?সংগ্রহ: জুরানা মেহরীনমুরাদনগর এন এন বিদ্যালয়, কুমিল্লা। সুমন ও সবুজের মধ্যে কথা হচ্ছেসুমন: আজ অল্পের জন্য বেঁচে গেছি রে, মনে হয় আজ মরেই যেতামসবুজ: কেন, কী হয়েছে?সুমন: বাসায় টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎ দুই পক্ষের মারামারি, একপর্যায়ে একটি লোক ঠিক আমার দিকে পিস্তল তাক করেছে। এমন সময় বিদ্যুৎ চলে গেল।সংগ্রহ: সুরুজ উদ্দিনহরিণাকুণ্ডু, ঝিনাইদহ।