কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 একটা বাচ্চা মশা প্রথমবারের মতো তার ঘরের বাইরে থেকে উড়ে এল—মা মশা: কেমন লাগল, বাছা?বাচ্চা মশা: দারুণ লেগেছে, সবাই আমাকে দেখে হাততালি দিচ্ছিল। শিক্ষক: তোমাদের মধ্যে কেউ একজন কাকতালীয় ঘটনার উদাহরণ দাও তো।শিমুল: স্যার, একটা দারুণ কাকতালীয় ঘটনা হচ্ছে, আমার মা-বাবার বিয়ে হয়েছে একই দিনে। রাহাত: মানুষ একটা আজব যন্ত্র।মিল্টন: কেন রে?রাহাত: আরে দেখ না, দিনে ২৪ ঘণ্টা মানুষের ব্রেন কাজ করে, বছরে ৩৬৫ দিন কাজ করে, জন্ম থেকে কাজ করে, কিন্তু পরীক্ষার হলে ঢোকার পর আর কাজ করে না। দুই বন্ধু কথা বলছে—জাহিন: দোস্ত, তোর আর তোর বাবার বয়স কত?ঐশী: আমার আর বাবার বয়স তো একই।জাহিন: মানে?ঐশী: আমি জন্মাবার পরই তো উনি বাবা হয়েছেন, তাই না? বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে—শিক্ষক: তোমরা সবাই ধ্বনির বৈশিষ্ট্যগুলো লেখো।ফাহিম লিখেছে—ধোনির বৈশিষ্ট্য:ধোনি ভারতীয় খেলোয়াড়।ধোনি আইপিএলেও খেলে।সে দলের অধিনায়ক। সংগ্রহ: মাসুম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।