খরগোশের চালাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বনে থাকত এক খরগোশ। সে যতটুকু নয়, তার চেয়ে বেশি জাহির করত বলে তাকে সবাই বলত গলাবাজ খরগোশ। গরমকালে খুব ভালোই কাটল তার দিন। কিন্তু শীত আসার পর থেকে মন ভালো নেই তার। এ সময় শরীর-মন দুটো ভালো রাখার জন্য চাষিদের কাছ থেকে যব চুরি করত।একদিন সে একটি খামারে গিয়েছিল। গিয়ে দেখে, সেখানে হাজার-হাজার খরগোশ কিলবিল করছে। যেন পুরো মেঝে ভেলভেটের গালিচায় ঢাকা। এখন সে কী করবে? সে বেশ গর্বের সঙ্গে চিৎকার করে উঠল, ‘আমার মতো জোরে শব্দ করতে পারে এমন কেউ নেই। আমার মতো বড় থাবা আর ধারালো দাঁত কারও নেই। আমি কাউকে ভয় পাই না।’অন্য খরগোশগুলো তার কথায় কান দিল না। তারা বুড়ো কাককে গলাবাজ খরগোশ সম্পর্কে বলল। বুড়ো কাক গলাবাজ খরগোশকে দেখতে এল। তাকে পাওয়া গেল গাছের কুঠুরিতে। সেখানে সে গুটিসুটি মেরে বসে আছে। খরগোশ বলল, ‘শোনো বুড়ো কাক, আমি সত্যি বলছি, আমি একটুও গর্ব করিনি।’‘তাহলে তুমি কী বলেছ?’‘ও আচ্ছা, আমি বলেছি যে আমার মতো জোরে কেউ চিৎকার করতে পারে না। কারও থাবা আমার থাবার মতো বড় নয়। কারও দাঁত আমার দাঁতের মতো ধারালো নয়।’বুড়ো কাক খরগোশের কান মলে দিল। ঠোকর মারল। তারপর বলল, ‘এরপর আর কখনো গর্ব করো না।’একদিন সেই বুড়ো কাক একটা বেড়ার ওপর বসেছিল। বেড়াটি ছিল এক চাষির বাড়ির। সেই চাষির বেশ কটি পোষা কুকুর ছিল। চাষির বেড়ায় বুড়ো কাককে দেখে চাষির কুকুরগুলো দৌড়ে এল। তারা বুড়ো কাককে ধরল। আচ্ছামতো বকাঝকা করল। বকাঝকা করতে করতে টেনে নিয়ে চলল। এমন সময় কোত্থেকে সেই গলাবাজ খরগোশ হাজির হলো। গলাবাজ খরগোশ দেখল, কাকের এখন বড়ই বিপদ। কাকটার জন্য মায়া হলো তার। বেচারা বুড়ো কাক, আপন মনে খরগোশ বলল, দেখি চেষ্টা করে, তাকে কোনো সাহায্য করা যায় কি না।এরপর সে একটা টিলার ওপর উঠে পড়ল। সেখান থেকে এক লাফে উঠে গেল বেড়ায়। তারপর চিৎকার দিয়ে বলল, ‘কাক তোমাদের কী এমন ক্ষতি করেছে যে তাকে ধরে নিয়ে যাচ্ছ?’খরগোশের চিৎকার শুনে কুকুরগুলো একসঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখল, বেড়ার ওপর খরগোশ বসে আছে। খরগোশকে দেখে কুকুরগুলোর মেজাজ গেল চড়ে। ‘দাঁড়া, মজা দেখাচ্ছি।’ বলেই কুকুরগুলো কাককে ছেড়ে খরগোশকে ধরতে গেল। অনেক লাফালাফি করেও তাকে ধরতে পারল না কুকুরগুলো। এই ফাঁকে বুড়ো কাক গেল উড়ে।পরদিন বুড়ো কাকের সঙ্গে গলাবাজ খরগোশের দেখা হলো। বুড়ো কাক বলল, ‘ভাই খরগোশ, তোমার কথাই ঠিক। সত্যিকারের সাহসী খরগোশ তুমি।’