খুকুর প্রশ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুকুর প্রশ্ন বাবার কাছেহরতাল কি কালও আছে?প্রশ্নটা খুব কষ্ট থেকেসকাল বেলা কাগজ দেখে।বাবা তাকায় খুকুর চোখেকেমনে বাবা বোঝায় ওকে—পায় না ভেবে কূল-কিনারাক্ষোভ-আগুনের ফুলকি নাড়াদিচ্ছে কে আজ? প্রশ্ন জাগেখুকুর জন্য কষ্ট লাগে।ক্লাস-পরীক্ষা পিছিয়ে গেলশিক্ষাপঞ্জি এলোমেলোসিলেবাসও হবে না শেষখুকুর মনে থাকবে এ রেশ।হরতালে শেষ লেখাপড়াকী আর করা কী আর করা!রাজপথে আজ গাড়ি পোড়েখুকুর চোখে স্বপ্ন ওড়ে—কাল বাদে ঠিক পরশু আবারস্কুলে যাবে সঙ্গে বাবার।খুকুর স্বপ্ন স্বপ্নে থাকেহরতালটা আবার ডাকে।কার কী তাতে যায়-আসে-যায়খুকুর স্বপ্ন যায় ভেসে যায়।চাওয়া-পাওয়ার হিসাব একি!হয় সমাধান হরতালে কি?দিচ্ছে যারা হরতাল ডাকতাদের কাছেই প্রশ্নটা থাক।