খোকনসোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকে কাছে চাচ্ছে তাইকাঁদতে কাঁদতে যাচ্ছেতাই!মা এল যেই পাশে—খলখলিয়ে হাসে।দুষ্টুপনা মিষ্টিপনাসবকিছু তার সৃষ্টিবোনাস্বপ্ন দিয়ে দৃষ্টি বোনাএই আমাদের খোকনসোনাজলকে বলে মাম;ইচ্ছেমতো পাল্টিয়ে দেয়সকল কিছুর নাম।এইটা ভাঙে ওইটা ছোড়েহাঁটতে গিয়ে উল্টে পড়েঘরখানাকে মাথায় করেনিষেধ মানে না,মা ছাড়া সে এই দুনিয়ায়কিছুই জানে না।