খোকার ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির ঘণ্টা পড়লে খোকা কেমন লাগে তোর?মনটা মাতায় সুনীল আকাশ উতল নদীর ঘোর?তোর কি তখন গলির মোড়ে বন্ধু খালি পায়েদাঁড়িয়ে থাকে তোরই সাথে ভাসবে বলে নায়ে?তুই কি ছুটে বনবাদাড়ে ফড়িং খুঁজে মরিস?পাখির ছানা নরম ডানা খানিক আদর করিস?ছিপটি ফেলে গভীর জলে জলের কাঁপন গোনাজল টুপটুপ পানকৌড়ির জলতরঙ্গ শোনা?বৃষ্টি এলে কাদার মাঠে ইচ্ছে লুটোপুটি?জানি খোকা একটুও না তোর ও-রকম ছুটি।ছুটির ঘণ্টা পড়লে পরেই ক্লান্তি পায়ে ঘোরেগেটের পাশেই উন্মুখ মা হাতটি চেপে ধরেহয় রিকশা নয় গাড়িতে ওঠায় তাড়াতাড়িরেজাল্ট কার্ডে চোখ বোলাতেই মার মুখটা হাঁড়িক্লাসে প্রথম না হলে কি বজায় থাকে মান?কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে এই কি প্রতিদান? উপদেশের বর্ষণ আর মায়ের চোখে পানিখোকার মনে আল মাহমুদ প্রিয় ছড়ার বাণীছড়া কেবল পড়ার বিষয় ছন্দ মিলে গণ্যখোকা কি আর পাখি হবে, পাখির মতো বন্য?