গবেষণা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানি, বেলুচি ও তিব্বতি, লাদাখি—পোষে তারা হনুমান?পোষে তারা গাধা কি?ওরাও কি মাঝরাতে লুডো খেলে বিছানাতে,ওরাও কি আয়নাতেমুখ দেখে সুখ পায়? কাশি পেলে হাসে ওরা?ডিম ভালোবাসে ওরা?ওরাও কি ঘুম পেলে হাঁটে টুকটুক পায়? আমি শুধু ভেবে মরি—‘আজ করি, কাল করি’ বলে, এই সব যতপ্রশ্নের কিনারা—করেনি তো কোনো ব্যাটা,কারও বাপ, খুড়ো, জ্যাঠা,এমনকি ইংরেজ,জাপানি বা চীনারা।ওদেরও কি খিদে পায়?ছুটে যায় রাস্তায়—বসে যায় ভাত খেতেপাথরের থালাতে? তবে আজ শুনলাম, করে খুব ধুমধাম—এই নিয়ে গুরুতর গবেষণা চালাতে—হেসে হেসে নেচে নেচেআমেরিকা চলে গেছেকোথাকার কোনো একমন্ত্রীর ভাগিনা। সেটা শুনে, ওরে বাস্।থেমে গেছে ফুসফাস্,আমরাও আর কারওপিছনেতে লাগি না।