গভীর জঙ্গলের কাহিনি
গভীর জঙ্গলে বাস করত এক হাতি। সেখানে থাকত এক বাঘ। তার নাম ছিল বাঘরাজা। সেই জঙ্গলের পশু-পাখি সবাই তাকে রাজা বলে ডাকত। সে যখন যেটা বলত, বনের পশু-পাখিকে সেটাই করতে হতো। আর না করলে তাদের ধরে খেয়ে ফেলত। তার শখ হচ্ছে, হাতিকে পেলে ইচ্ছেমতো খাওয়া। সেই জঙ্গলের মধ্যে একটি পুকুর ছিল। হাতিটি পুকুরের পানি খেয়ে জীবন বাঁচাত। সে জানত, বাঘরাজা নামের বাঘটি তাকে খুঁজছে। হাতিকে বাঘটি খুঁজত বলে হাতিটি তার ঘরে থাকত না। সে থাকত মোটাসোটা একটা গাছের ওপর। একদিন সে এদিক-ওদিক তাকাল। দেখল, কেউই নেই। সে আস্তে করে নেমে এল পুকুরের দিকে। বাঘরাজা নামের বাঘটি পুকুরের দিকেই যাচ্ছিল হাতিকে খুঁজতে। বাঘ জানত, সে পানি খেয়ে বাঁচত। তাই হাতিকে এদিক-ওদিক না খুঁজে সে গেল পুকুরের দিকে। আর পুকুরের দিকে গিয়ে তাকে দেখল। বাঘটির মন-প্রাণ আনন্দে নেচে উঠল। সে পাতার মধ্যে লুকিয়ে রইল। হাতি পানি খাচ্ছে আর এদিক-ওদিক তাকাচ্ছে। যেহেতু বাঘটি পাতার মধ্যে লুকিয়ে রইল, হাতি তাকে দেখতে পেল না। আর অমনি বাঘটি হাতির পিঠের ওপর দিল এক লাফ। হাতি ভয়ে আঁ-আঁ করে চিত্কার করল।চিত্কারের শব্দ বাঘের কানে গেল। বাঘটি পড়ে গেল। হাতি তার লম্বা নাক দিয়ে চেপে ধরল সেই রাজা বাঘাকে। হাতি তাকে পানির ওপর ছুড়ে দিল।হাতি এক লাফে গাছের একটি চিকন ডালের ওপর উঠল। হাতির ভারে চিকন ডালটি ভেঙে গেল। হাতি চিকন ডাল ধরে নিচে পড়ল। আর সে পানিতে নেমে বাঘের মাথার ওপর দিল তিন-চারটা বাড়ি। বাড়ি দিয়ে সে দেখে, পুকুরের চারপাশে হাতি আর বাঘের মারপিট দেখার জন্য পশু-পাখির হইচই, চেঁচামেচি।হাতি ছিল বনের পশু-পাখির দিকে। বাঘ থাবা দিয়ে হাতির সামনের দুই পা ধরে মারল এক টান। হাতি আঁ-আঁ করে পানির মধ্যে শুয়ে গেল। বনের পশু-পাখি হাতিকে মারতে দেখে। বাঘ তাদের খেয়ে ফেলত ও কাজ করাত বলে বনের পশু-পাখি নেমে এল বাঘের পিঠের ওপর।তারপর শুরু হলো যুদ্ধ। যুদ্ধ দেখে বনের পশু-পাখির মতো তারও মনে সাহস জোগাল। শুরু হলো ডিসুম-ডুসুম।বাঘটিকে সবাই মিলে মেরে ফেলল।হাতি ও বনের পশু-পাখি সুখে-শান্তিতে বসবাস করতে লাগল। চতুর্থ শ্রেণী, বন্দর আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম।