গরিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকাল পোলাপানবড় বেশি খাপছাড়া,জামা জুতা পাতলুনসবকিছু মাপ ছাড়া।জটা চুলে ক্ষীণকায়যেন খেতে পায় না,নেই বুঝি বাড়িতেচিরুনি ও আয়না!তালি দেওয়া পেন্টুলকোঁচকানো ছেঁড়া-যে,রংচটা ছাড়া কোনোজামা নেই দেরাজে!গরিবের এই ঢংচড়া দামে কেনা খুব,ভিখিরিও ধনবানবড় ভার চেনা খুব!আসলেও মানসিকগরিবিই কিনছি,তবে সেই গরিবকেকতটুকু চিনছি?