গল্প পাঠানোর সময় শেষ হচ্ছে ৩০ জানুয়ারি
‘ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১০’-এ গল্প পাঠানোর সময় শেষ হচ্ছে ৩০ জানুয়ারি। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ‘ক’, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ‘খ’ এবং নবম ও দশম শ্রেণী ‘গ’—এই তিন বিভাগে গল্প আহ্বান করে ‘গোল্লাছুটে’ বেশ কয়েকবার বিজ্ঞাপন ছাপা হয়েছে। তোমরা যারা এখনো গল্প পাঠাওনি, ৩০ জনুিয়ারি ২০১১-এর মধ্যে পাঠিয়ে দাও। ৩০ তারিখ ডাকে বা কুরিয়ারে দিলেও চলবে। মনে রাখবে, উভয় পৃষ্ঠায় লিখবে না, গল্প হতে হবে ১ হাজার শব্দের মধ্যে। গল্পে নাম-পরিচয় কিছু লিখবে না। আলাদা কাগজে নাম-পরিচয়, স্কুল ও বাসার ঠিকানা ও ফোন নম্বর (যদি থাকে) লিখে পাঠাবে। স্কুলের পরিচয়পত্রের ফটোকপিও (স্কুলপ্রধানের সত্যায়িত) সঙ্গে পাঠাতে হবে। আরও জানতে চাইলে আগের শুক্রবারে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নাও। খামের ওপর অবশ্যই ‘ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১০’ লিখবে, আর পাঠাবে নিচের ঠিকানায়।‘ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১০’‘গোল্লাছুট’ প্রথম আলো ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ,কারওয়ান বাজার, ঢাকা ১২১৫