গল্প লিখেন গদ বই হবে আরও হইচই!!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

চলছে গোল্লাছুটের ‘এসো গল্প লিখি’ প্রতিযোগিতা। প্রতি মাসের শেষ শুক্রবার তোমাদের লেখা গল্প দিয়ে সাজানো হচ্ছে গোল্লাছুটের বিশেষ সংখ্যা। যাদের গল্প ছাপা হচ্ছে, তাদের ঠিকানায় পৌঁছে যাচ্ছে উপহার—বই! এখানেই কিন্তু শেষ নয়। মূল আকর্ষণ এখনো বাকি! ছাপা হওয়া গল্পগুলোর মধ্য থেকে বাছাইকৃত গল্প নিয়ে বই বের হবে প্রথমা প্রকাশনী থেকে। সেরা তিন লেখকের জন্যও আছে বিশেষ পুরস্কার। তাই যারা এখনো গল্প পাঠাওনি, জলদি কাগজ-কলম নিয়ে বসে যাও। জানি, ‘এসো গল্প লিখি’ আয়োজন নিয়ে তোমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেখি চেষ্টা করে, কিছু প্রশ্নের জবাব দেওয়া যায় কি না।

আয়শা তাসলিমা তানযীম

ঢাকা

গল্প: একটি ভূতের আত্মকাহিনি

ফারিহা ফালাক

বরিশাল

গল্প: মোরগের বুদ্ধি

সামিরা তাবাস্‌সুম তালুকদার

ঢাকা

গল্প: পঙ্খিরাজ ঘোড়ায় চেপে

নাজমুল ইসলাম

চট্টগ্রাম

গল্প: ক্রিকেট বনাম ভূমিকম্প

নুসরাত হক

ফরিদপুর

গল্প: খোলা দুয়ার

পূরবীচক্রবর্ত্তী

নড়াইল

গল্প: অদ্ভুত লোকটি

জান্নাত নূরে মাহবুবা

রংপুর

গল্প: সেই পাখিটা

মারজিয়া তাবাসসুম

ঢাকা

গল্প: অম্ল–ক্ষারের যুদ্ধ

আরও যাদের গল্প ছাপা হয়েছে, সামনের সংখ্যাগুলোতে তাদের ছবিও ছাপা হবে। অপেক্ষায় থাকো।

‘কী লিখব, কী লিখব পাচ্ছি না তো ভেবে বুদ্ধি কিছু দেবে?’

অবশ্যই দেব। ‘এসো গল্প লিখি’ প্রতিযোগিতার মজাটাই হচ্ছে, তুমি যা খুশি লিখতে পারো। দুষ্টু ছেলে, রাগী বুড়ো, মোটকু গোয়েন্দা, লম্বু চোর, হাতি, ঘোড়া, ভূত, এলিয়েন, গাছ, আকাশ, পেনসিল বক্স, সিলিং ফ্যান—যা ইচ্ছা, তাই নিয়ে লেখো। হাতের লেখা খারাপ হোক, বানান ভুল হোক, তাতে কিছু যায়-আসে না। একটাই শর্ত, অন্য কোনো গল্পের সঙ্গে যেন মিলে না যায়। তোমার মাথায় যা আসে, তুমি তা-ই লেখো। এই প্রতিযোগিতায় একজনের একটি লেখাই ছাপা হবে। তাই তুমি তোমার সেরাটাই দেওয়ার চেষ্টা করো।

গল্প ছাপা হবে যার, কী কী পাবে পুরস্কার?

প্রথম পুরস্কার হলো ছাপার অক্ষরে নিজের লেখা গল্পটা পত্রিকায় দেখতে পাওয়ার আনন্দ! যাদের গল্প ছাপা হয়েছে, তারা নিশ্চয়ই জানো। নিজের লেখা গল্পটা পত্রিকায় দেখলেই সকালবেলা হাত-পা ছোড়াছুড়ি করে এক দফা নেচে ফেলতে ইচ্ছে হয়! আরও কী কী থাকছে বলি। গল্প ছাপা হওয়ার কয়েক মাসের মধ্যে তোমার ঠিকানায় পৌঁছে যাবে উপহার—বই। এই প্রতিযোগিতা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মোট ১২ মাসে যে গল্পগুলো ছাপা হবে, সেগুলো থেকে বাছাইকৃত গল্প নিয়ে আস্ত একটা বই বের করবে প্রথমা প্রকাশনী। আর সেরা তিন গল্পের লেখকের জন্যও থাকবে বিশেষ পুরস্কার। বইয়ের মোড়ক উন্মোচন আর সেরা তিন লেখকের নাম ঘোষণা কবে, কখন, কোথায় হবে, সেটা আমরা তোমাদের জানিয়ে দেব। সে জন্য চোখ রাখতে হবে গোল্লাছুটের পাতায়।

‘গল্প যদি লিখি সঙ্গে দেব কী কী?’

গল্পের সঙ্গে অবশ্যই থাকতে হবে তোমার পুরো নাম, তুমি কোন শ্রেণিতে পড়ো, স্কুলের নাম, পূর্ণ ঠিকানা ও যোগাযোগের নম্বর। বিশেষ করে, ফোন নম্বর কিছুতেই ভুল হওয়া চলবে না। গল্প ছাপা হলে আমরা যেন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি। কারণ, লেখকদের ছবি আমরা গোল্লাছুটে ছাপতে চাই। যদি তোমার গল্প ছাপা হয়, উপহার হিসেবে পাওয়া বইগুলোর সঙ্গে তোমার একটা ছবি তুলে রেখো। পরে ছবিটা আমরা সংগ্রহ করে নেব। খামে ভরে বা ই-মেইলে, দুভাবেই তুমি গল্প পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে: এসো গল্প লিখি, গোল্লাছুট, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ই-মেইল করার ঠিকানা:

[email protected]। একটা ব্যাপার নিশ্চিত করে বলতে পারি, তোমাদের পাঠানো প্রতিটা গল্প পড়া হয়। ই-মেইল বা চিঠি, যেকোনো উপায়ে আমাদের হাতে এসে পৌঁছালেই হলো।