গল্প লেখো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাঘুয়া
পেশা: সার্কাসে খেলা দেখানো
বয়স: ৩৫ বছর
চরিত্র পরিচয়: নিউ বাংলা সার্কাসে খেলা দেখায় বাঘুয়া। মানুষ তাকে ভয় পেলেও বাঘুয়া মানুষকে বন্ধু ভাবে।
খেটো ভূত
পেশা: ভয় দেখানো
বয়স: ৬৪২
চরিত্র পরিচয়: মানুষের বাসার খাটের নিচে থাকে বলে তার নাম খেটো ভূত। ভয়ংকর এই ভূত লোকজনকে ভয় দেখাতে ওস্তাদ!
টোপন
পেশা: ছাত্র
বয়স: ১০
চরিত্র পরিচয়: মহা দুষ্টু টোপন! মাথায় যত দুষ্টুমির বুদ্ধি কিলবিল করে। টোপন যে গ্রামে থাকে, সেখানে সবাই তার দুষ্টুমিতে অতিষ্ঠ।
গোপটু মিয়া
পেশা: চোর
বয়স: ২৯

চরিত্র পরিচয়: গোপটু একজন অভিজ্ঞ চোর। ১১ বছরের চুরির অভিজ্ঞতা তার। তবু যেকোনো জায়গায় চুরি করতে গেলেই একটা না একটা গন্ডগোল বেধে যায়।

কাঠি বাবু
পেশা: বেকার
বয়স: ৩২
চরিত্র পরিচয়: দেখতে একেবারেই চিকনা-পটকা বলে লোকে তাকে কাঠি বাবু ডাকে। চিকন হলে কী হবে, কাঠি বাবুর গায়ে ভীষণ জোর! এক ঘুষিতে সে দুটো হাতিকে চিতপটাং করতে পারে!

এই পাঁচটি চরিত্র থেকে যেকোনো একটি বেছে নাও। ৫০০ শব্দের মধ্যে লিখে ফেলো গল্প! এমন একটা অদ্ভুত ঘটনা ভাবো, যেমনটা আগে কেউ ভাবেনি! পাঠিয়ে দাও গোল্লাছুটের ঠিকানায়, ২৩ মের মধ্যে!

লেখার সঙ্গে অবশ্যই তোমার পুরো নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা আর যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে

খামের ওপর যা লিখবে
গল্প, গোল্লাছুট, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানায়: [email protected]