গল্পটা শুরু হয়ে গেছে। এবার শেষ করার দায়িত্ব তোমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারপর? তারপর??
তারপর? তারপর??

* রাজা মশাইয়ের মন ভীষণ খারাপ। তাঁর প্রিয় ঘোড়াটা চুরি হয়ে গেছে। রাজ্যের কেউ কেউ বলছে, মাঝ রাত্তিরে তারা নাকি ঘোড়াটাকে উড়ে যেতে দেখেছে। যাহ, গুল মারার আর জায়গা পায় না! ঘোড়া কি কখনো উড়তে পারে?
* কুকুরটার মুখে একটা বল, অনেকটা টেনিস বলের মতো। রংটা বড় অদ্ভুত-কটকটে বেগুনি। কোচিংয়ে যাওয়ার পথে বিলু দেখল, কুকুরটা অদ্ভুত রঙের বলটা নিয়ে লোফালুফি করছে। কিছু দূর এগোতেই সে শুনল, কুকুরটা অনেকটা মানুষের মতো ‘আউ’ করে উঠল! পেছন ফিরে বিলু দেখে, কুকুরটা প্রাণপণে দৌড়াচ্ছে, পেছন পেছন বলটাও...
* আজকে পরীক্ষার খাতা দেবে। মন্টুর বুক ধুকধুক করছে। অঙ্ক পরীক্ষার দিন তার মাথায় কিচ্ছু আসছিল না। খালি খাতা জমা দিতে লজ্জা লাগছিল, তাই মন্টু খাতাজুড়ে সুন্দর একটা ছবি এঁকেছে...
* ফুটফুটে লক্ষ্মী একটা মেয়ে তন্দ্রা। বয়স মাত্র এক বছর। মিষ্টি করে হাসে, তাই সবাই ভালোবাসে। একদিন হঠাৎ কী যেন হলো, কাঁদতে শুরু করল তন্দ্রা। উঁয়া উঁয়া উঁয়া...! চকলেট দাও, খেলনা দাও, আদর দাও...তবু কান্না থামে না। সবাই পড়ল দুশ্চিন্তায়...
* ক্রিং ক্রিং!
‘হ্যালো।’ গম্ভীর গলায় বলল শিয়াল।
‘ওস্তাদ! সর্বনাশ হয়েছে। গাধা বলছে, এখন থেকে তাকেই পণ্ডিত বলে ডাকতে হবে না। সে নাকি গাধা পণ্ডিত। আর আপনি মূর্খ!’ ফোনের ওপ্রান্তে শোনা গেল মোরগের উত্তেজিত কণ্ঠস্বর।

‘কী, এত বড় সাহস!’
রাগে দাঁত কিড়মিড়
করে বলল শেয়াল...

এই পাঁচটি ‘শুরু’ থেকে যেকোনো একটি বেছে নাও। ৫০০ শব্দের মধ্যে লিখে ফেলো গল্প! এমন একটা অদ্ভুত ঘটনা ভাবো, যেমনটা আগে কেউ ভাবেনি! পাঠিয়ে দাও গোল্লাছুটের ঠিকানায়, ১৪ আগস্টের মধ্যে!

খামের ওপর যা লিখবে
গল্প, গোল্লাছুট, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানায়: [email protected]

লেখার সঙ্গে অবশ্যই তোমার পুরো নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা আর যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে