গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই
প্রশ্ন: নখ কাটলে ব্যথা লাগে না কেন?প্রশ্নটি পাঠিয়েছে খুলনা থেকে রাইশাগোল্লা ভাইয়ার উত্তর: বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণীদের হাত-পায়ে নখ দেখা যায়। দেখতে সাদা আর পাতলা এ নখ দেহের একধরনের মৃত কোষ। কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে এই মৃত কোষ তৈরি। দেহে নানা জৈবিক প্রক্রিয়ায় কেরাটিন তৈরি হয়। নানা রাসায়নিক-প্রক্রিয়ায় কেরাটিন একত্র হয়ে হাত বা পায়ের আঙুলের কাছ দিয়ে দেহের বাইরে বের হয়। নখ তার নিচের নরম ও সংবেদনশীল অংশকে ঢেকে রেখে রক্ষা করে।মৃত কোষ হওয়ার কারণে নখে কোনো স্নায়ুকোষ থাকে না। স্নায়ুকোষের মাধ্যমে আমরা শরীরে ব্যথার অনুভূতি পাই। তাই নখ কাটলে কোনো ব্যথা লাগে না। একই কারণে চুল কাটলেও ব্যথা লাগে না। অনেকেই সৌন্দর্য রক্ষার জন্য নখের ব্যাপক যত্ন-আত্তি করে। এমনকি অনেক বড় বড় নখ রাখে। কিন্তু বড় নখ রাখা অস্বাস্থ্যকর। কারণ, নখের ফাঁকে অজান্তেই অনেক রোগের জীবাণু বাসা বাঁধে।গোল্লাভাইয়ার কাছে তোমরা যদি কিছু জানতে চাও তবে চিঠি পাঠাও এই ঠিকানায়—গোল্লাভাইয়ার কাছে জানতে চাইগোল্লাছুট, প্রথম আলো, সিএ ভবনকাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা