গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মশা শুধু মানুষের কানের কাছে গুনগুন করে কেন?

রাজশাহীর নওগাঁ থেকে প্রশ্নটি পাঠিয়েছে সুইটি খান

গোল্লা ভাইয়ার উত্তর

সুইটি, ধন্যবাদ তোমাকে। ঘুমানোর সময়, দুষ্টু মশার গুনগুনানি শুনতে শুনতে বিরক্ত হয়ে নিশ্চয়ই প্রশ্নটা তোমার মাথায় এসেছে। উত্তরটা বলছি, শোনো।

মশা যখন ওড়ে, ওর পাখাটা খুদে হলে কী হবে, পাখা নাড়লে একধরনের গুনগুন শব্দ হয়। শব্দটা এতই মৃদু যে শুধু কানের কাছে উড়লেই আমরা শুনতে পাই। তাই মনে হয়, ব্যাটা বুঝি ইচ্ছা করেই কানের কাছে এসে ‘ঘ্যানর ঘ্যানর’ করছে!