গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ইঁদুরের গর্তে দাঁত রাখলে কি নতুন দাঁত গজায়?প্রশ্নটি পাঠিয়েছেমাইশা, খুলনাগোল্লা ভাইয়ার উত্তর: হঠাৎ করে একদিন সকালে আয়নায় তাকিয়ে দেখলে তোমার মুখের সামনে একটা দাঁত নেই। অনেকেই তখন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তবে ভয় পাওয়ার কিছু নেই। দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত উঠবে, এটাই স্বাভাবিক। দুধের দাঁত পড়ে গেলে বড়রা বলেন, পড়ে যাওয়া দাঁত নাকি ইঁদুরের গর্তে রেখে আসতে হয়। তাতে নতুন দাঁত ইঁদুরের মতো ঝকঝকে আর শক্ত হয়। আসলে কি তা-ই হয়! না, ইঁদুরের গর্তে ওই দাঁতটা না রাখলেও ঠিকই দাঁত ওঠে। আর নিয়মিত দাঁত পরিষ্কার রাখলে তোমার দাঁত এমনিতেই সুন্দর আর ঝকঝকে হবে।তাহলে বড়রা এ রকম বলে কেন? আসলে অনেক সময় পড়ে যাওয়া দাঁত যেখানে-সেখানে ফেলে রাখলে সেটা তোমাদের জন্যই ক্ষতির কারণ হতে পারে। যেমন দাঁতটা অসাবধানতায় পায়ে বিঁধে যেতে পারে। তাহলে তো একেবারে রক্তারক্তি কাণ্ড। তাই ইঁদুরের গর্তে ফেললে এই বিপদ থেকে অন্তত রেহাই পাওয়া যাবে। তাই হয়তোবা বড়রা এমন বলে থাকেন। গোল্লা ভাইয়ার কাছে তোমরা যদি কিছু জানতে চাও, তবে চিঠি পাঠাও এই ঠিকানায়—গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই, গোল্লাছুট প্রথম আলোসিএ ভবন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা