গৌরবান্বিত থার্ডক্লাস
পৃপৃথিবীতে এমন একজন বিখ্যাত লোক ছিলেন, যিনি সারা জীবন ধরে তৃতীয় হয়েছেন। এই আজীবনের থার্ডক্লাস বিখ্যাত ব্যক্তিটি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন। তাঁর নামের প্রথমে আছে ‘টমাস’ শব্দটি। তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যের নামের আগেই এমনই ‘টমাস’ ছিল। তবে জেফারসন ছিলেন তৃতীয় নম্বরের টমাস। তিনি ছিলেন পিতা-মাতার তৃতীয় সন্তান। এই টমাস জেফারসন যখন প্রথম স্কুলে ভর্তি হন, তখন তাঁর বয়স ছিল তিন বছর। তিনি নিউইয়র্কের তৃতীয় কমিশনার হিসেবে তিন বছর চাকরি করেন। তখন তাঁর বয়স ছিল ৩৩ বছর।এ ছাড়া তিনি ফ্রান্সে নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রদূত ছিলেন। তিনি ছিলেন ওয়াশিংটন কেবিনেটের তৃতীয় সদস্য। তিনি আমেরিকার দর্শন সমিতির সভাপতি থাকাকালে তৃতীয় সভাপতি ছিলেন। এরপর তিনি নির্বাচনে নেমে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি জীবনে তিনবার প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৭৯৬, ১৮০১ ও ১৮০৫ সালে। এর মধ্যে প্রথম নির্বাচনে অর্থাৎ ১৭৯৬ সালের নির্বাচনে মাত্র তিন ভোটের ব্যবধানে হেরে যান।