ঘরজামাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আগে কেউ বলেনিলোভীর ছেলে, ভীষণ লোভী।ডাঁশ মশার নাতজামাই।বসলে খেতে দিতেই হবেলুচির সাথে রসমালাই।বিয়ের আগে কেউ বলেনি।তার চাহিদা অনেক কিছু,ভাদর মাসে তালের পিঠাবোশেখ মাসের পাকা লিচুথাকতে হবে তাহার পাতে।কেউ বলেনি বিয়ের রাতেবিপদগুলো বলব মাকেবলতে গেলে পাড়ার লোকেবলবে হেসে, দাও না ভাইএকটু খেয়ে না হয় দেখিতোমার কেনা রসমালাই।ঠিক তখুনি ময়রা এসেআদুল গায়ে বলল হেসে।কেউ খাবে না রসমালাইখাবে আমার ঘরজামাই।