চম্পাবতীর ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুকির ঠোঁটে ঠোঁটেঅনেক কথা অনেক হাসিখইয়ের মতো ফোটে।খুকির চোখের পাতাআশার আলো ছড়িয়ে থাকারঙিন ছবির খাতা।খুকির গানের সুরমায়ের মনের বাপের মনেরকষ্ট করে দূর।খুকির মনের আকাশচাঁদ-তারাদের ঝলক লাগাদেখবি যদি তাকাস।খুকির মেঘলা চুলচুলের খোঁপায় আছে গাঁথাহলুদ গাঁদা ফুল।খুকির বন্ধু প্রজাপতিনামটি খুকির চম্পাবতী।