চাইছি তোমার গল্পটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরু মাত্র। পড়ালেখার চাপ কম। সময়টা কীভাবে কাটানো যায়! গল্প লিখতে বসে যাও। ছাপার হরফে নিজের গল্প দেখতে কার না ভালো লাগে! সঙ্গে যদি থাকে পুরস্কারের হাতছানি, তাহলে তো কথাই নেই। কে জানে, তুমিও হতে পার মহা ভাগ্যবান বা ভাগ্যবতী অর্থাত্, সবার সেরা গল্প লিখে পেয়ে যেতে পার এক লাখ টাকার বই। আবার ধরো, সেরা তুমি হলে না। সবাই কি আর হয়? তাই বলে কেউ কি বসে থাকে! নানান কাজে যোগ দিতে হয়, অংশ নিতে হয়।তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণীতে পড়ো, তোমাদের তিনটি শাখায় ভাগ করা হয়েছে। প্রতিটি শাখার সেরা তিন গল্প লিখিয়ের প্রত্যেকে পাবে ২০ হাজার টাকার বই। অর্থাত্, প্রথম হলে এক লাখ টাকার বই, আর দ্বিতীয় থেকে দশম স্থানের মধ্যে হলে ২০ হাজার টাকার বই। আরও খবর আছে। সেরা ৩১টি গল্প নিয়ে প্রকাশনা সংস্থা ঐতিহ্য বের করবে চমত্কার একটি বই। ভাবো!ধরো, তুমি কখনো গল্প লেখনি। তাতে কী। লিখেই দেখ না। তুমি যে কত চমত্কার গল্প লিখতে পারবে, তা তুমি নিজেই জানো না! গত চার বছরের বিজয়ীদের অনেকেই কিন্তু বাজিমাত করেছে জীবনের প্রথম গল্পেই।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তুমি পাচ্ছ ইচ্ছামতো গল্প লেখার স্বাধীনতা। যে বিষয় নিয়ে ইচ্ছা, সে বিষয় নিয়েই গল্পটা লিখতে পারবে তুমি।সময় কিন্তু বেশি নেই। সময় শেষই হয়ে গিয়েছিল এই ১৫ জানুয়ারি। পরে তোমাদের জন্য অনেক ভেবে ২২ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ২২ জানুয়ারির মধ্যেই কিন্তু গল্পটা আমাদের হাতে পৌঁছাতে হবে। আর দেরি কেন, এখনই খাতা-কলম বা মাউস-কিবোর্ড নিয়ে বসে পড়ো। তবে উত্তেজনার বশে নিয়মগুলো আবার ভুলে যেয়ো না যেন। মনে রাখবে, গল্পের শব্দসংখ্যা হবে সর্বোচ্চ ১০০০। লিখতে হবে কাগজের এক পিঠে, অবশ্য যত ইচ্ছা কাগজ ব্যবহার করতে পারবে।গল্প পাঠানোর ঠিকানা:ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৯সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫অথবাঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৯ঐতিহ্য, ৩/১-এইচ পুরানা পল্টন, ঢাকা ১০০০।