চাদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার স্কুলে যাওয়ার পথে দেখি, একজন লোকের গায়ে একটি রঙিন চাদর। দেখার পর থেকে রাতে আমার আর ঘুম হয় না। ওই রকম চাদর আমার চাই। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম, তা আমি নিজেই জানি না। পরদিন সকালে উঠে দেখি, দাদি বাসায় এসেছে। দাদি গ্রামে থাকে। তবে কিছুদিনের জন্য বেড়াতে এখানে এসেছে। সেদিন দাদি আমার জন্য অনেক কিছু এনেছে।আমি তো অবাক। সেদিন লোকটির গায়ে যে চাদর দেখেছিলাম, তার থেকেও সুন্দর চাদর এনেছে আমার দাদি। আমি তো খুশিতে আটখানা। রাতের বেলা যখন ঝিমাচ্ছিলাম, তখন স্বপ্নে দেখি, বর্ষাকালে ১০ দিন একটানা ছুটি। এদিকে বৃষ্টি পড়ছে। আর আমি দাদির দেওয়া সেই চাদর পরে জানালার ধারে বসে আছি। হঠাৎ চেঁচামেচি শুনে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম, আমি টয়লেটে দরজা আটকে রেখেছি। তখন আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আমি কাল রাতে একটা কারণে রাগ করে দরজা আটকে রেখেছি। ভাবতে ভাবতে ঝিমাচ্ছিলাম আর কখন যে সকাল হলো, তা নিজেই বুঝতে পারলাম না। কারণ, বুঝতে পারলাম না আমি ঘুমিয়ে, না জেগে। পঞ্চম শ্রেণী, সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, চট্টগ্রাম।