চিড়িয়াখানায় একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুদের নিয়ে চড়তে পারো হাতির পিঠে
বন্ধুদের নিয়ে চড়তে পারো হাতির পিঠে

ফারহানের দিকে হেলেদুলে এগিয়ে আসছে বিশাল এক সিংহ। স্তব্ধ হয়ে ফারহান তাকিয়ে আছে সিংহটার দিকে। চোখের জাদুতে যেন ওকে বশ করে ফেলেছে বনের রাজা। সিংহটা মাথা নাড়াচ্ছিল কেন যেন, ফারহান দুষ্টুমি করে ওর ভঙ্গিমা নকল করেছে, তাই তো রেগে গেছে সিংহমশাই। কিন্তু কী হবে এখন? ভুল করে না হয় একটু দুষ্টুমি করেই ফেলেছে ছেলেটা, ‘ও সিংহমশাই, দাও না ছেড়ে এবারের মতো!’ সিংহটার মধ্যে অবশ্য ফারহানকে ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। হঠাৎ সে দিল বিরাট এক লাফ, তাতেই পেল বাধা। কোথায়? খাঁচার লোহার শিকে!

‘এই, একদম দুষ্টুমি না!’
‘এই, একদম দুষ্টুমি না!’

ওহ্ হো, তোমাদের তো বলাই হয়নি, সিংহটা ছিল খাঁচার ভেতরে, মিরপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানার খুদে দর্শনার্থী ফারহানকে আচ্ছামতো একটা শাস্তি দিতে না পারার দুঃখেই কি না কে জানে, সিংহটা চলে গেল খাঁচার একেবারে ভেতরের দিকে। ‘ও সিংহমশাই, বাড়ি কোথায় তোমার?’ প্রশ্ন করলে আবার তেড়ে আসবে না তো? আমরা বরং খাঁচার পাশে থাকা সাইনবোর্ডের দিকে তাকাই। লেখা আছে, ওর বাড়ি ভারতে। শুধু কি সিংহ? রয়েল বেঙ্গল টাইগার আর কালো ভাল্লুকও দেখতে পাবে মিরপুর চিড়িয়াখানায় গেলে। তবে ঢোকার পথে প্রথমেই অভ্যর্থনা জানাবে বানর। নানা কসরত করে ঝুলতে থাকে ওরা। বানরের দারুণ সব কাণ্ডকীর্তি দেখে নিশ্চয়ই মজা পাবে তোমরা।
এসব বানরের নাম রেসাস বানর। এ ছাড়া রয়েছে ভারভেট বানর, কুলু বানর, অলিভ বেবুন, হামাদ্রিয়াস বেবুন, উল্লুক আর রিংটেইল লেমুর। মজার কাণ্ডকীর্তিতে এরা কেউ কারও চেয়ে কম যায় না।
আচ্ছা, সাপের ঘরগুলো দেখলে তোমরাও কি ছোট্ট তৌসিফের মতো খুশি হবে? সাপের ঘরের কাছ থেকে যে সরানোই যাচ্ছিল না ওকে! গোখরা সাপ, শঙ্খিনী সাপ আর বিশালদেহী অজগর রয়েছে সেখানে। ওদিকে আবার বড়

ভাল্লুক দু’টা কি খেলছে, নাকি মারামারি করছে?
ভাল্লুক দু’টা কি খেলছে, নাকি মারামারি করছে?

কুমিরের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি কুমিরছানা। চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট্ট তিন বন্ধু মায়ের কাছে বারবার বায়না ধরছিল কুমিরছানা দেখবে বলে। তোমরাও খঁুজে খঁুজে কুমিরছানা দেখবে নিশ্চয়ই।

.
.

এবার শোনো পাখিদের গল্প। ময়না, টিয়া আর কাকাতুয়া রাখা আছে পাশাপাশি খাঁচায়। ময়নাগুলো কথাও বলতে জানে। সেই দুষ্টু ফারহান এখানে আবার কী করেছে জানো? কাকাতুয়ার খাঁচার একদম কাছে গিয়ে একটা কাকাতুয়ার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেছে। মজার ব্যাপার, ও খাঁচার কাছ থেকে চলে আসার পর মাথা ঘুরিয়ে কাকাতুয়াটা ওকেই খঁুজছে মনে হলো!
এখানে আরও আছে নিশিবক, কালো গলা বক, ডেমোসিল সারস, হাড়গিলা পাখি, উটপাখি, ইমু, কেশোয়ারি, পানকৌড়ি, ফ্লেমিংগো আর প্রায় হারিয়ে যাওয়া শকুন। আছে রঙিন ময়ূর আর সাদা ময়ূর। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবে ময়ূরের নাচ। জিরাফের খাঁচায় আছে জিরাফ শাবকও। ‘হায়-হ্যালো’ বলতে পারো জেব্রা, গন্ডার, হাতি, ঘোড়া, শজারু, গিনিপিগ, এমনকি গাধাকেও। হায়েনার হাসি শুনতে না পেলেও দেখতে পাবে চিত্রা হায়েনা ও ডোরাকাটা হায়েনা। চিত্রা হরিণ আর মায়া হরিণদেরও দেখে এসো কিন্তু। গয়াল, ইম্পালা, ভুটানি গরু, ওয়াটারবাক, অরিক্স, ব্ল্যাক ওয়াইল্ড বিস্ট, কমন ইল্যান্ড আর গ্রেটার কুডুদের চিনে আসতেও ভুেলা না।
প্রাণী জাদুঘরে দেখতে পাবে বিশাল এক তিমির কঙ্কাল। সেখানে সংরক্ষণ করা হয়েছে ১২০ কেজি ওজনের একটি কচ্ছপসহ আরও বিভিন্ন প্রাণী। আর চিড়িয়াখানার গাছগুলোর গায়ে সেগুলোর নাম লেখা দেখে চাইলে অনেক গাছও চিনে ফেলতে পারবে।
প্রতি সপ্তাহের রোববার ছাড়া বাকি সব দিনই তোমাদের জন্য খোলা থাকে চিড়িয়াখানা। সময় করে একদিন ঘুরে আসবে নাকি?