চুমুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপে ঢেলে চা খায় মানুষ, বিশ্বকাপে খায় না চাএমন কিছু আছে ওতে, রোজ যা খেয়ে যায় নাচা—জিন্দাবাহার চিপাগলির মাথায় ছোট ফার্মেসি ওষুধ বেচা হোক বা না হোক, ম্যারাডোনা আর মেসিসিলভা কাকা দুঙ্গা নিয়ে চলছে ভীষণ তর্কটাআপন মনের রং মিশিয়ে দিচ্ছে পরস্পর খোটা।প্রিয় দলের পতাকা সব উড়ছে বাড়ির চান্দিতেতর্কে মেতে এক দোকানি ভুলেই গেল পান দিতেঘরের ভেতর দলাদলি বসে একই কার্পেটেভুলুর সাথে তর্ক টুলুর, জন্মেছে এক মা-র পেটে!ভক্ত হয়ে দলের প্রতীক যতই কয়েক গুণ ঝোলাইখেলার মজায় বাদ সেধেছে তীব্র গরম জুন-জুলাইবিশ্বকাপের এই গরমে বিশ্বে গেছে শীত বেঁকেযে যার মতো কষছে হিসাব, কিন্তু শেষে জিতবে কে?জিতব শেষে ক্রীড়ামোদী আমরা কোটি সেই সুমুখখেলায় জাগে মানুষ—ভেবে বিশ্বকাপে দিই চুমুক।