ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছন্দ দিয়ে মালা গাঁথি ছন্দে ফোটাই ফুল ছন্দ খুকুর গান কবিতা, ছন্দ কানের দুলপুকুরজলে শাপলা হাসে ছন্দে বেলা যায় ছন্দে তালে রিনৃতি নাচে সোনার নূপুর পায়। গাছে গাছে সবুজ পাতা পাখির মধুর গান ছন্দে বাজে রাখালবাঁশি খুকুর ভাঙে মান দুষ্টু খোকার লাল ঘুড়িটা ওড়ে আকাশময় ছন্দ দিয়েই খোকা-খুকুর নামতা পড়া হয়। রাতের শেষে নতুন সকাল রৌদ্রভরা দিন হলুদিয়া স্বপ্ন ছড়ায় হয় সবি রঙিন নানা রকম শব্দ-ভাষা মনে লাগায় দোলছন্দতে হয় স্বয়ম্বরা বাংলা মায়ের কোল।