ছাতা! ছাতা!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় আমাদের নিত্যসঙ্গী ছাতা নিয়ে মজার সাতটি তথ্য জেনে নাও— এক. এখন বর্ষাকালেই ছাতা বেশি ব্যবহার করা হয়। কিন্তু জানো কি, বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে নয়; ছাতা আবিষ্কার হয়েছিল আসলে রোদ থেকে বাঁচতে! রোদের হাত থেকে বাঁচার জন্য মানব সভ্যতায় ছাতা ব্যবহার করার ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। আর বৃষ্টির জন্য ছাতা ব্যবহারের ইতিহাস মাত্র কয়েক শ বছরের। দুই. খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে গ্রিসের মহিলারা ছাতা ব্যবহার করতেন। সে সময় পুরুষদের মধ্যে ছাতা ব্যবহারের চল ছিল না। কারণ ছাতা ব্যবহার করাটাকে মেয়েলি ফ্যাশন মনে করা হতো!তিন. প্রাচীন মিসরীয় সভ্যতায় আকাশকে মনে করা হতো ঈশ্বরের শরীরের নিম্নভাগ, যেটি দেখতে অনেকটা ছাতার মতো। এ কারণে ফারাও (রাজা) এবং সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা প্রায় সময়ই ছাতার নিচে থাকতেন। ছাতার নিচে থাকা মানে ঈশ্বরের ছায়ার নিচে থাকা!চার. গ্রামের মেম্বার-মাতব্বরদের সঙ্গে ছাতা বহনকারী হিসেবে পেছনে সব সময় এক চ্যালাকে খুঁজে পাবে তুমি। এই রেওয়াজ কিন্তু ছিল পর্তুগিজদের মধ্যে। কারণ তারা মনে করত, ছাতা হচ্ছে সামাজিক অবস্থান আর কর্তৃত্ব বোঝানোর প্রতীক।পাঁচ. পর্তুগাল থেকে সতের শতকে ইংল্যান্ডে ছাতা নিয়ে এসেছিলেন জন হ্যানওয়ে। এ জন্য হ্যানওয়েকে ধন্যবাদ দিতেই পারে ব্রিটিশরা। কিন্তু জানো কি, শারীরিকভাবেও লাঞ্ছনার শিকার হতে হয়েছিল এই ভদ্রলোককে! পথে-ঘাটে কোথাও দেখা মিললেই তাঁর ওপর চড়াও হতো ঘোড়া গাড়ির চালকেরা। কারণ ছাতার প্রচলন হলে ব্যবসায় ভাটা পড়বে বলে আশঙ্কা ছিল তাদের।ছয়. ব্রিটেনে ছাতা পুরোদমে উৎপাদন শুরু হয় আঠারো শতকে। সে সময় ছাতার শিকগুলো কিন্তু এখনকার মতো লোহার ছিল না, ছিল তিমির চোয়ালের সরু, লম্বা হাড়। এগুলো যেমন ছিল শক্ত, তেমন ছিল সিপ্রংয়ের মতো।সাত. তুমি কি ছাতা নিয়ে পড়াশোনা করতে চাও? সেই ব্যবস্থাও আছে! ছাতাবিজ্ঞানকে বলা হয় ব্রলিওলজি। এ বিদ্যায় কৃতবিদ্যদের বলা হয় ব্রলিওলজিস্ট।—রাজীব হাসান