ছেলেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেটার নাম মনে নেইবাড়ি তার বনগ্রামেইহয়েছে কিশোর কবেবলে সে ‘মুক্তি’ হবেছেলেটা পাগলা ধরনদোহারা শ্যামলা বরন।সারা দেশ অগ্নিগিরিরয়েছে শত্রু ঘিরিঘোচাতে বন্দিদশাথাকা যায় ক্যামনে বসা?নিয়ে পণ ধনুক ভাঙাছড়াতে জল ও ডাঙাছেড়ে ঘর হই গেরিলাকরবই সাঙ্গ লীলাকে মরে কে আর বাঁচেশুনি সেও যুদ্ধে আছে।ফিরেছি যুদ্ধ শেষেবিজয়ীর হাসি হেসেতাকে আর খোঁজ করি নাইকী করে তা ভুলে যাই।আহা রে কী যেন নাম...তার কথা তাই লিখিলাম।