ছোটরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ছিল গাঁড়া বাঁশ—বিশ হাত লম্বসেই বাঁশ বেয়ে উঠে কে দেখাবে দম্ভ?চার হাত উঠে হাল ছাড়ে শিম্পাঞ্জিছয় হাত বেয়ে পড়ে গেল হনুমানজি।বাঁশখান ছিল বটে ভালো করে চাচ্ছাহাসিমুখে এল এক বাঁদরের বাচ্চাশুরু করে দিল ঠিক বাঁশ বেয়ে উঠতেসব পশু ছুটে এল আনন্দ লুটতে।বাঁদরের বাচ্চাটি দরদর ঘামছেতিন হাত উঠছে তো দুই হাত নামছেঅবশেষে পৌঁছে গেল সর্বোচ্চেপুরো এই ছড়াটার সারকথা হচ্ছে—ছোট বলে অবহেলা করবে না কাউকেছোটরাও আলো করে দিতে পারে গাঁওকে।বাঁদরের বাচ্চাটি বাঁশ বেয়ে উঠছেচোখে তার বিজয়ের খুশি রং ফুটছেদূর থেকে তাই দেখে মুই হইলাক থবাঁশখান চাঁছা ছিল, ছিল তৈলাক্ত!