ছোট্ট ভাইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ছোট্ট ভাইকে সবাইরাদিন নামে ডাকি,সারাটি দিন এঘর-ওঘরকাজে দেয় না ফাঁকি।শার্ট-প্যান্ট, জুতা-মোজাহাতের কাছে পেলে,খেলনা গাড়ি ঘোড়া মোবাইলনিমেষে দেয় ফেলে।পেঁয়াজ রসুন আলু পটলছড়ানো থাকলে ঘরে,সবকিছু সে কুড়িয়ে এনেরাখে সঠিক করে।বছর খানিক বয়স মাত্রএকটু বেশি হবে,খুশিতে সে হাততালি দেয়,আনন্দ পেলে তবে।রিমোট কন্ট্রোল আর মাউসটা সেএকবার পেলে হাতে,নিবিষ্ট মনে টেপাটিপি—নেই আর কিছুর সাথে।পড়ার সময় কাছে এসেই ছিনিয়ে নেয় বই,কলম দিয়ে কী যে করেকেমনে আমি কই।মাটির ব্যাংক মেঝেতে ভাঙেমনে নেই তার ভয়,কয়েনগুলোর দৌড় দেখেদুনিয়া করেছে জয়। ৮ম শ্রেণী, মণিপুর স্কুল, ঢাকা