ছড়া জীবন্তিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি রেগেছি আমি ভেগেছি আমি কেঁদেছিতার বেশি কিছু করি নাই, না, করতে পারি নাই। খুব বেশি যদি: জেগেছি কলম একটা হাতে ভেঙেছিসে কলমে রক্ত ছিল ছিল ছিল সে কলমে অশ্রু ছিল ছিল ছিল ঘৃণা ছিল ছিল ক্রোধ ছিল ছিল।কিন্তু ওরা তারা মা গো, হা হা, কারা কারা কারা? যারা পবিত্র প্রাণ লাখে লাখেঅপবিত্র সেই প্রাণ ঝাঁকে ঝাঁকে দিচ্ছিল দিচ্ছিল দিচ্ছিলনিচ্ছিল নিচ্ছিল নিচ্ছিল। বলছিল: ও মরণ রে, তুই তো রে সেই সুখ যার জন্যে ছিলাম ছি-লাম ছি-লা-ম উন্মুখরক্তমাখা প্রাণ-ভরা সেই সুখ উত্সুক। আমি রে ছন্দের বেদনানন্দের কবি রে ওরে আর কী করবি বাজা সেই ভৈরবী রে।এ হাসি এই গান শহীদের সে রক্ত-তুফান, মরণের দান জীবনের গান, গান অফুরান:অসংখ্য পায়ের ছায়ায় আমি এখনো মুখ ঘষি,তখন বাংলা মায়েরই কায়ায় নাচে রূপসী উষসী\