ছড়াকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত ভূত আর বোকা ছেলে’ একটা মজার গল্প। তোমাদের কেউ এটা জানো, কেউ জানো না। গল্পটা নিয়ে তোমাদের মজা করে কবিতা লিখেছেন মিতুল খানগরিব মায়ের বোকা ছেলে ভাত পায় না মোটে,মায়ে জোগায় কচু-ঘেঁচু, নিত্য কি তাই জোটে?ছেলে তবু সকাল-বিকাল চাইত খেতে পিঠা,বলত, ‘ওমা, রঙিন পিঠা খেতে দারুণ মিঠা।’মায়ের মনে কষ্ট লাগে ছেলের কথা শুনে,ভিক্ষা মেগে সাতটি পিঠা বানায় গুনে গুনে।বোকা তো খুব ডগোমগো রঙিন পিঠা পেয়ে,নেচে নেচে চলল ধেয়ে ছড়াতে গান গেয়ে।‘একটু পরে সাতটা ধরে চিবিয়ে সব খাব,তাধিন তাধিন নেচে নেচে আবার ফিরে যাব।’ছড়া কাটতে কাটতে বোকা হাটখোলা যেই যায়,বট-বিরিক্ষির সাতটি ভূতে শুনতে সে সব পায়।‘সাতটা ধরে চিবিয়ে খাবো’—এসব শুনে ভাবে,এবার বুঝি সাত ভূতেরই জানপ্রাণ সব যাবে।অনেক ভেবে সাতটি ভূতে বোকার কাছে যায়,একটি ছোট্ট মাটির হাঁড়ি তাকে দিতে চায়।বলে, ‘কত্তা, জনাব হুজুর, এই হাঁড়িটা নিন,হাঁড়ি নিয়ে এই ভূতেদের এবার ছেড়ে দিন।’থামকে গিয়ে বলল বোকা, কী লাভ দেবে হাঁড়ি?বলল ভূতে, ‘যা খেতে চান পাবেন কাঁড়ি কাঁড়ি।’বোকা বলল, ‘হাঁড়ি, আমি পায়েস খেতে চাই’,এমন পায়েস এল, যা কেউ চোখে দেখে নাই।পায়েস দেখে খুব খুশি সে, বলল, ‘বাহ কী মজা’,পালা, পালা, পালা এখন আমি খাব গজা।বাড়ির পথে বোকা ছেলে চলল নেচে নেচে,ঁভূতেরা তাই ভাবল, যাক, এবার গেলাম বেঁচে।চলতে চলতে পথের ধারে এক বন্ধুর বাড়ি,সেই বাড়িতে উঠল বোকা নিয়ে মাটির হাঁড়ি।বলল, ‘বন্ধু কী খেতে চাও? আমৃতি আর গজা,রাবরি, মালাই, রসকদম অনেক রকম মজা।’ভাবে বন্ধু মজার হাঁড়ি করতে হবে চুরি,চোরাই হাঁড়ির মন্ডা-মিঠাই খাবো ভূরি ভূরি।আসল হাঁড়ি বদলে নিল অন্য হাঁড়ি দিয়ে,বোকা ছেলে ফিরল বাড়ি নকল হাঁড়ি নিয়ে।মায়ের সামনে বোকা ছেলে যতই মিঠাই চায়,খালি হাঁড়ি ঠন-ঠনা-ঠন মিঠাই কি আর পায়।হাঁড়ির এমন কাণ্ড দেখে ভাবল তখন বোকা,সাতটি ভূতে ঠক দিয়েছে সে খেয়েছে ধোঁকা,রাগে-ক্ষোভে দৌড়ে গেল বট-বিরিক্ষির তলেভীষণ তেজে বলল, ‘তোদের খাবোই ছলেবলে।’এসব শুনে সাতটি ভূতে এমনই ভয় পেল,তাদের ছিল একটি ছাগল সেটাই নিয়ে এল।ভূতরা করে জোর মিনতি, ‘এবার ক্ষমা দিন,ক্ষমা করে এবার কত্তা এই ছাগলটা নিন।’ছাগল এটা ভীষণ মজার হি হি করে হাসে,গলার নিচে চুলকে দিলে মুখে মোহর আসে।ভাবল বোকা, ভালই হলো গেলই না হয় হাঁড়ি,মোহর দিয়ে মিঠাই খাব এই নিয়ে যাই বাড়ি।ফিরতে বাড়ি আবার গেল সেই বন্ধুর কাছে,বন্ধু বলে, ‘থাকো, ঘুমাও ভাবনা কি আর আছে?’ঘুমিয়ে গেলে এবার বোকার ছাগল বদলে যায়অন্য ছাগল নিয়ে বোকা বাড়ির পথে ধায়।বাড়ি ফিরে যে-ই ছাগলের চুলকে দিল গলা,কোথায় মোহর! খেল এবার মায়ের কানমলা!আবোল-তাবোল কাণ্ড করে মায়ের বকা খায়,এবার কিন্ত বোকা ছেলে ভীষণ রেগে যায়।রেগে মেগে আবার গেল বট-বিরিক্ষির তলে,‘সবাইকে আজ চিবিয়ে খাবো’, ভূতগুলোকে বলে।ভূতগুলো সব ভয়ে ভয়ে পড়লো বোকার পায়,বাড়ি যাবার পথের কথা জানতে তারা চায়।বোকা বলে, ‘বাড়ির পথে যাই বন্ধুর বাড়ি,ঘুমিয়ে ছিলাম একটুখানি রেখে ছাগল-হাঁড়ি।বাড়ি গিয়ে মাকে দেখাই ছাগল-হাঁড়িখানা,ছাগল দেয় না সোনার মোহার দেয় না হাঁড়ি দানা।এসবই তো তোদেরই কাজ তোরাই ফাঁকিবাজ,শাস্তি তোদের পেতেই হবে চিবিয়ে খাব আজ।’ভূতরা বলে, ‘কত্তা হুজুর এই লাঠিটা নিন,বন্ধুর বাড়ি গিয়ে একে মারতে বলে দিন।ঘটবে তখন অবাক কাণ্ড ফিরবে ছাগল-হাঁড়ি,হারানো সব ফিরে পাবেন, যাবেন নিজের বাড়ি।’বোকা গেল বন্ধুর বাড়ি। বন্ধু খাতির করে,হাতে ধরে নিয়ে গিয়ে বসতে দিল ঘরে।বলল বোকা, ‘ছাগল-হাঁড়ি ও-ই নিয়েছে ঠিক’,মারতো লাঠি, আমার জিনিস জলদি দিয়ে দিক।’লাঠি তখন চট-চটা-চট বন্ধুর পিঠে পড়ে,পিটটি খেয়ে ছাগল-হাঁড়ি ঘর থেকে বের করে।বোকা ছেলে চালাক তখন যাচাই করে সব,মিষ্টি আসে, ছাগলে দেয় মোহর টপাটপ।চালাক ছেলে ফিরল নিয়ে হাঁড়ি, ছাগল, লাঠি,অভাব গেল পালিয়ে, তার জীবন পরিপাটি।হাঁড়িটা দেয় মজার খাবার, ছাগলে দেয় টাকা,লাঠি করে শত্রু নিধন এখন সুখে থাকা।