ছড়াব্যঞ্জন ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাক কুচকুচে কালো, কাক ডাকে কা কাখরগোশ পাখি দেখে খুব খোঁজে পাখা।গরু রেগে গান গায় গুঁতানোর আগেঘুম ঘুম ঘোড়াদের ঘাড় ঘষে বাঘে।ব্যাঙগুলো ঘ্যাঙ ঘ্যাঙ রঙে রঙিনক-খ-গ-ঘ-ঙ শেখা আনন্দহীন!চিরদিন চুলাচুলি চশমাতে-চাঁদেছাগলের বিচ্ছিরি ছায়া আছে ছাদে।জেব্রা ভেজাল খোঁজে জিরাফের কাজেঝোপঝাড়ে ঝাপটায় ঝিঁ ঝিঁ মাঝে মাঝে।লঞ্চের বেঞ্চিতে কাঞ্চন মিঞাচ-ছ-জ-ঝ-ঞ শেখে বই খাতা নিয়া।