জাগ জাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগ জাগ! জাগ জাগ!ডাক দিল শাহবাগ। দেশ কাঁপে থরথর—প্রজন্ম চত্বরনির্ভয় গান গায়;ছুটে আয়, ছুটে আয়!ছুটে আয় সত্বর,ডাকে সে একাত্তর!মহা গর্বের ক্ষণ, মুক্তির অর্জন।আজও শত্রুর দলদ্যাখো করে কত ছল,কাজ করে বারবারস্বাধীনতা কাড়বার।যুদ্ধাপরাধীকে চিনে নিবি দিকে দিকে।ছুটে আয়, ছুটে আয়—ওদের যে অন্যায়নেই তার তুলনা।দেশবাসী ভুলো না।লক্ষ লক্ষ প্রাণ,মা-বোনের সম্মানকরেছিল ধ্বংসপাপীদের বংশএইবার সুবিচার—শেষ হবে রাজাকার।ফাঁসিকাঠে ঝুলবে, দেশ শোক ভুলবে।