জামা
আকাশসমান একটি জামা, পকেট বিশাল আকারএই পকেটে জায়গা অনেক স্বপ্ন ধরে রাখারআয়রে খোকা আয়রে খুকু, হাত ঢুকিয়ে দে তোরখুশির খেজুর খুঁজে পাবি এই পকেটের ভেতরহরেক রকম চুলের ফিতে সবুজ হলুদ জরিনএই পকেটে তা-তা নাচে আনন্দিত হরিণ!এই পকেটে বোলতারা নেই, নেই বেদনা হুলেরমুঠোয় পুরে সুবাস নিবি বাগানভরা ফুলের।বাটুল পাবি, গুলতি পাবি সব খোকারা যা চায়ইসিপরিংয়ের পাখি পাবি নেচে নেচে নাচায়আলতাভরা শিশি পাবি, বাক্স পাবি চুড়িরএই পকেটের মজুদ অসীম স্বপ্ন রঙিন ঘুড়ির।ঘুঙুর আছে, খেলনা ঢোলের বাজনা টুকুম টাকুমসোনার বরণ পায়রা সুখে ডাকছে বাকুম বাকুমএই পকেটে ঢেউয়ের দোলা ইচ্ছামতী নদীরমিষ্টি ঝালের ছড়াছড়ি পোলাও পায়েস দধির।খোকা খুকু, লুঠরে মজা হাত ঢুকিয়ে তোদেরএই পকেটে ছন্দ খুঁজে পাবি খোলা রোদেরএই পকেটে যা আছে সব তোদের দিকে তাকায়হাজার রঙের ঝিলিক আঁকা প্রজাপতির পাখায়।বাঁকা চাঁদের আমেজ মাখা এই জামাটি ঈদেরশিশু কিশোর বৃদ্ধ যুবা মানুষ সাদাসিধেরএকটি কারণ এই জামাটির এত্ত বড় হবারকালো ধলো, ছোট বড়—এই জামাটি সবার।