জিতবে কেবল তুমিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দল ক্রিকেট খেলায় হারলেই কথাটি বেশ জোরেশোরেই শোনা যায় যে টস ভাগ্যটাই আসলে খারাপ কি না তাই! সত্যিই কি টস-ভাগ্যের ওপর নির্ভর করে কোনো কিছু? যদি তা-ই হয়, তবে আজকের জাদুটা তাদের জন্যই, যারা টস জিতে অন্তত টস ভাগ্যদেবীর দোষ দিতে পারবে না কিছুতেই। জাদুকর যা দেখানচারপাশেই দর্শক। মাঝখানে দাঁড়িয়ে জাদুকর তাঁর ডান হাতটা পকেটে ঢোকালেন। বের করে আনলেন কাঠিভর্তি একটি দেশলাইয়ের বক্স। এগিয়ে দিলেন দর্শকদের দিকে, বক্সটিকে পরীক্ষা করে দেখার জন্য। যথারীতি ফেরতও নিলেন তা। এবারে বক্সের ড্রয়ারটি খুলে ভেতরের কাঠিগুলোও দর্শকদের দেখালেন। বক্সটিকে বন্ধ করে ওপরের দিকে শূন্যে ছুড়ে দিলেন তা। বক্সটি মাটিতে পড়ার আগেই জাদুকর পকেট থেকে একটি মুখবন্ধ খাম বের করে নিয়ে খামটি যেকোনো একজন দর্শকের হাতে ধরিয়ে দিলেন।বক্সটি মাটিতে পড়ে যেমনটি থাকার তেমনটি রইল। জাদুকর খাম তুলে দেওয়া দর্শকটিকে খাম ছিঁড়ে ভেতরকার কাগজে আগে থেকেই লিখে রাখা কথা কয়টি পড়ে শোনাতে বললেন। দর্শকও পড়ে শোনালেন তা।চমকটা বুঝি অপেক্ষা করেছিল সেই সময়টির জন্য। কেননা, জাদুকর আগে থেকেই লিখে রেখেছিলেন, ‘বক্সটির ওপরের দিক ওপর থেকেই মাটিতে পড়বে।’কী—ভাবছ কেমন করে! মাথাটা একটু খাটাও, সঙ্গে দেওয়া ছবিটির ওপরও চোখ বুলিয়ে নাও খানিকটা—দেখো, কিছু আঁচ করতে পেরেছ কি না!বলছি তবে শোনোছবির ওপরের দিকে বাঁয়ে তিরচিহ্ন দিয়ে একটি পয়সার অবস্থান কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আরে শোনো—দর্শকদের দিয়ে বক্সটিকে ভালোভাবে পরীক্ষা করে ফেরত নাও। এবার বক্সের ড্রয়ারটি খোলো। ভেতরে কিন্তু ৫-৭টার বেশি কঠি থাকা চলবে না। আরও একটি কথা—ড্রয়ার ও বক্সটি যেন একটু আঁটসাঁট হয়। ড্রয়ারটি বন্ধ করার সময় (তোমাকে আগে থেকেই একটি দুই কিংবা পাঁচ টাকার পয়সা বাঁ হাতের তালুর ওপর/তালুতে কৌশলে দর্শকদের নজর যেন না পড়ে, সেভাবে লুকিয়ে রাখতে হবে) হাতের তালুতে লুকিয়ে রাখা পয়সাটিকে খুব সাবধানে/কৌশলে ড্রয়ারের নিচ দিয়ে বক্সটির ভেতর ঢুকিয়ে দিতে হবে। এত করে হবে কী—পয়সার ভরে বক্সটিকে তুমি যতবারই ওপরের দিকে শূন্যে ছুড়ে দাও না কেন, বক্সটি কিন্তু যথারীতি ওপরের দিকে মুখ রেখেই মাটিতে পড়বে।কারণকারণটা আর কিছুই নয়—বললাম না, পয়সার ভর। আরও একটু বড় হও, বিজ্ঞানের বইতেই তোমরা ভর নিয়ে আরও অনেক মজার কিছু জানতে পারবে। তবে এ জন্য লেখাপড়াটা নিয়ম মেনে করাটা খুবই জরুরি কিন্তু।