জিতু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলো জিতু, আজ আমরা পাটিগণিত দিয়ে শুরু করি
জিতুর গণিতের শিক্ষক গণি স্যার। গণিত খুব ভালোবাসেন, কিন্তু ভীষণ ভুলোমন তাঁর।
মনে করো, দুটি স্টেশন থেকে দুটি ট্রেন একে অপরের দিকে ছুটে আসছে তুমুল বেগে। একটার গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, আরেকটার ৬০। সংঘর্ষ হওয়ার আগেই ট্রেন দুটোকে তোমার থামাতে হবে। তার আগে হিসাব করে বের করতে হবে, কতক্ষণ সময় আছে তোমার হাতে। এই দুর্যোগের সময়ে...
এহেম...এক গ্লাস পানি হবে জিতু?
স্যার, তারপর ট্রেনটার কী হলো?
ও হ্যাঁ, ট্রেন! ট্রেনের ভেতর ছিল দুটো চৌবাচ্চা। চৌবাচ্চায় দুটো ফুটো। একটা ফুটো দিয়ে ঘণ্টায় ০.৭ লিটার পানি বেরিয়ে যাচ্ছে। ট্রেনের বগি ভেসে যাচ্ছে পানিতে...
উফ! স্যার আবার এক অঙ্কের সঙ্গে আরেক অঙ্ক গুলিয়ে ফেলেছেন।