জুজখোলা গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ দেখি বুকটা খালি, কী যেন নেই, কী হারালাম?নেই কাছে নেই এখন আমার ফটিকছড়ির জুজখোলা গ্রাম।ঐ গ্রামের এক মাটির ঘরে আমার মায়ের বুকের মাঝেকাটিয়েছিলাম এই ক’টা দিন, তার সে প্রিয় খোকার সাজেসে সাজ রেখে ঢাকায় এসে, নগরকে আজ দিচ্ছি প্রণাম—ডাকছে বুঝি ফেলে আসা ফটিকছড়ির জুজখোলা গ্রাম।মা যে আমার স্মৃতিহারা, কাউকে তেমন চেনে না আরচোখ থেকেও অন্ধ যেন, আঁধার আঁধার তার চারিধারভুল করে সে কথায় কথায়, ভুলেছে সে কার কী বা নাম—ডাকছে বুঝি ফেলে আসা ফটিকছড়ির জুজখোলা গ্রাম।আমার মায়ের আদর-স্নেহে এবার ঈদের দিনগুলো সবকাটিয়েছিলাম কী আনন্দে, বলব কী আর? কী অনুভবসে অনুভব কোথায় পাবো? মাকে খুঁজি আজ অবিরামডাকছে বুঝি ফেলে আসা ফটিকছড়ির জুজখোলা গ্রাম।