জুয়েলের জন্য
জুয়েল নামের তরুণস্মরণ তাঁকে করুনক্রিকেট খেলায় ছিলেন তিনি দক্ষব্যাটের ঘায়ে ঘায়েল প্রতিপক্ষচার এবং ছক্কায়বোলার যেন শক খায়মোহামেডানের খেলোয়াড়টিআগে ছিলেন আজাদেইপ্রদেশ-সেরা ব্যাটসম্যান যেসাধ্য কী ভাই বাধা দেইপঁচিশে মার্চ একাত্তরে রাত্রি নামে বাংলায়রক্ত ঝরে আগুন জ্বলে পাকসেনাদের হামলায়ট্যাংক এবং কামান নিয়ে বেরিয়ে এল হায়নাপোড়া মাটি নীতি তাদের মানুষ তারা চায় নাগুলি চলল গোলা ছুড়লবস্তি এবং হল পুড়লহাজার হাজার মানুষ মরে কে বা রাখে খবর তারএদের মধ্যে মারা গেলেন মুশতাক ভাই ক্রিকেটারআজাদ বয়েজ যে করেছে প্রতিষ্ঠাসেই মুশতাক শহীদ হলেন! জুয়েল করেন প্রতিজ্ঞা,‘শোধ আমাদের নিতেই হবে।’জুয়েল গেলেন যুদ্ধে,ট্রেনিং নিয়ে এলেন ঢাকায় কে বা তাঁদের রুধবে।যুদ্ধমাঠের ব্যাটসম্যানব্যাট নয় যে হাতে তাঁদের মেশিনগানপেটান তিনি ছক্কাপাকসেনা পায় অক্কাবঙ্গমাতা হেরিলা?দেশজোড়া তোর সোনার ছেলেউঠল হয়ে গেরিলা।যুদ্ধে গিয়ে জুয়েল হলেন আহতক্রিকেট খেলা হবে এবার ব্যাহতযে হাত দিয়ে ব্যাট চালাতাম সেটায় গুলি লাগলজুয়েল-মনে দুর্ভাবনা বেশ খানিকটা জাগলআগস্ট মাসের তিরিশ তারিখ গভীর রাতেজুয়েলরা সব পড়ল ধরা পাকির হাতেজুয়েল নামের তুখোর তরুণ ফিরল না আর কোনো দিনএমনি অনেক শহীদ জুয়েল তাঁদের কাছে দেশের ঋণতোমরা যারা দেখছ খেলা বসে জুয়েল গ্যালারিতাদের বলি জুয়েল ছিল অংশ ক্রিকেট খেলারইএখন তিনি অংশ আমার লাল সবুজের পতাকারতাঁদের কথা বলতে আমি আজ হয়েছি কথাকার।