জোড়া ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন কিছু জিনিস আছেযার পরিচয় জোড়া,একটা যদি না থাকে তারঅন্যটা হয় খোঁড়া।যেমন পাটা-পুতোস্যান্ডেল এবং জুতো,পাখির দুটো পাখা, সাইকেলে দুই চাকা।থাকলে জোড়া রঙিন মোজাসবাই পরতে পারে,ভাঙলে জোড়া লাগবে না আরএকটা ব্যবহারে।দুইমানব দেহে এমন কিছুঅঙ্গ জোড়া পাবে,যুগল হয়ে একসাথে কাজ করছে ভালোভাবে।পা চলে একসাথে,কাজ চলে দুই হাতে,দেখছি আগাগোড়াচোখ কান হয় জোড়া।কিন্তু জোড়া ভাঙলে ওদেরএকটিতেও চলে, একটি বরং দক্ষ বেশিশক্তি ও কৌশলে।