জ্ঞানী বাদশা সুলেমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদশা সুলেমানের ক্ষমতা ও যশ যখন সবাই জানত, ঠিক তখন শেবার রানির কানেও তাঁর খ্যাতির কথা পৌঁছাল। মিসর ছাড়িয়ে আরও দূরে অবস্থিত তাঁর রাজ্য থেকে তিনি সাক্ষাৎ করতে এলেন বাদশাকে একটা প্রশ্ন করবেন বলে।তাঁদের এই সাক্ষাত্টা ছিল সূর্য ও চাঁদের মিলনের মতো। রানি ছিলেন অসম্ভব সুন্দরী আর বাদশা ছিলেন সুপুরুষ। বাদশার পার্শ্বচরদেরও বাছাই করা হয়েছিল সুদর্শন দেখে। আর রানির সহচরীরা ছিলেন নির্মল আকাশের ঝকমকে তারা। বাদশার মাথার মুকুটের চাকচিক্যে চোখ ঝলসে যায় আর রানির মুকুটের সৌন্দর্যে মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। রানিকে স্বাগত জানাতে বাদশা যখন তাঁর সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন তখন সভাসদেরা মুগ্ধ দৃষ্টিতে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। রানি যখন ধাপ বেয়ে বাদশার পাশে এসে বসলেন, তখন রানির সৌন্দর্যে রাজসভায় উপস্থিত সবাই বিস্ময়ে অভিভূত হলেন।এরপর বাদশার সামনে রানি তাঁর জন্য নিয়ে আসা নিজ সাম্রাজ্যের মূল্যবান উপহারসামগ্রী উন্মোচন করলেন। কিছুটা শিল্প এবং কিছুটা জাদুর মাধ্যমে যেন রানির দেশের কারিগরেরা উপহারগুলো তৈরি করেছে, যা এর আগে কারও চোখে পড়েনি। একটি স্বর্ণের তৈরি পাখি, উড়তে পারে, কথা বলতে পারে, এমনভাবে তৈরি যেন জীবন্ত, দেখে বিশ্বাসই হয় না যে এ সবই মানুষ তৈরি করেছে।জ্ঞানী বাদশা সুলেমান যখন মুগ্ধ দৃষ্টিতে উপহারগুলো দেখছিলেন, তখন রানি তাঁর সেবকদের আদেশ দিলেন দুটি ফুলসহ ফুলদানি এনে বাদশার সিংহাসনের পায়ের কাছে এনে রাখতে।‘ও বাদশা সুলেমান, জীবিতদের মধ্যে সবচেয়ে জ্ঞানীজন’, রানি বলে উঠলেন। ‘আমি একজন নারীই মাত্র, আর ক্ষুদ্র এক দুর্বল রাজ্যের শাসক, আপনার তুলনায় কিছুই না। তাই, শুধু খুশি করতে, মুখে হাসি ফোটাতে, আমি এসব উপহারসামগ্রী আপনার জন্য তৈরি করিয়েছি। আপনার সামনে দুটি ফুলদানি রয়েছে। একটিতে আছে আসল ফুল, আরেকটিতে আছে নকল ফুল, যা আমার কারিগরেরা তৈরি করেছে এনামেল আর মহামূল্যবান পাথর দিয়ে। আপনি জ্ঞানী বাদশা সুলেমান, বলুন, কোনটা কোন ফুল।’তারপর রানি বাদশার দিকে বিনম্র দৃষ্টিতে তাকালেন। বাদশা বুঝলেন যে এটা কোনো খেলা নয়, এটা তাঁর জ্ঞানের পরীক্ষা। তিনি যদি ব্যর্থ হন তাহলে সর্বত্র হাসির বন্যা বয়ে যাবে এবং গৌরব ভূলুণ্ঠিত হবে।কিন্তু তিনি রানির দিকে তাকিয়ে সৌজন্যের হাসি হাসলেন, এবং উপহারসামগ্রীর জন্য ধন্যবাদ জানালেন। তারপর তিনি ফুলগুলোর দিকে তাকালেন। ফুলগুলোর সৌন্দর্য কথায় বলে বোঝানো যাবে না। ফুলগুলোর ভেতর তাঁর প্রিয় ফুল লিলি আছে, আছে গোলাপ, মিষ্টি গন্ধ ছড়ানো জেসমিন ফুল এবং সবগুলো ডালপালাসহ। প্রথমে তিনি উত্কর্ষ পরীক্ষা করে দেখলেন, কিন্তু সব ফুলই দেখা যাচ্ছে শিশিরভেজা এবং তিনি দুটিকে আলাদা করতে পারলেন না।এবার মহান বাদশা এবং সবচেয়ে জ্ঞানী বাদশা সুলেমান খুঁত খুঁজতে লাগলেন। শেষ পর্যন্ত তাঁর চোখে পড়ল নিস্তেজ ঝুলে পড়া একটি পাতা। মাথা তুলে আঙুলের নির্দেশে দেখাতে গিয়ে দেখলেন অন্য ফুলদানিতেও এমনি একটি পাতা নিস্তেজ হয়ে আছে।নিখুঁত এবং খুঁত যাচাইয়ের যত রকম পন্থা ছিল, তার সবই প্রয়োগ করে কোনো লাভ হলো না, বাদশা নীরবে বসে রইলেন, রানিও নীরব, সঙ্গে তাঁদের সেবকেরাও। দিনটা ছিল বসন্তের শেষ দিনগুলোর একদিন। পর্দার ওপাশে বাগান আর মহান বাদশা সুলেমান শুনেছিলেন ফুলে ফুলে মৌমাছি এসেছে, হাসি ফুটল বাদশার ঠোঁটে।‘পর্দা সরিয়ে দাও’, তাঁর নিজ সেবকদের একজনকে বললেন।পর্দা সরিয়ে দিয়ে বাদশা অপেক্ষা করতে লাগলেন। রানি ও সভাসদেরাও তাঁর সঙ্গে অপেক্ষা করতে লাগলেন।অল্পক্ষণ পরই একটা মৌমাছি উড়ে সরাসরি সিংহাসনের সামনে রাখা ফুলের কাছে চলে এল। শশ্রুমণ্ডিত বাদশা সুলেমানের চেহারায় হাসি ফুঠে উঠল, মৌমাছিদের কোনো ভুল হবে না। মৌমাছিরা এনামেল এবং মহামূল্যবান পাথরের তৈরি কারিগরের নিখুঁত ফুল দেখে ভুল করবে না। সোজা আসল ফুলের দিকে উড়ে গেল মৌমাছি। বাদশা রানির দিকে ফিরে তাকালেন এবং আসল ফুলের দিকে আঙুল উঠিয়ে দেখিয়ে দিলেন।এখন তুমি যদি ভেবে থাক বাদশা সুলেমানের প্রতি শেবার রানি শ্রদ্ধা কমে যাবে, কারণ সাধারণ একটি ছোট্ট মৌমাছির কাছ থেকে জ্ঞান ধার নিয়েছেন, তাহলে তুমি ভুল করবে। রানি নিজেও ছিলেন জ্ঞানী। তিনি বুঝতে পারলেন যে বাদশা বিশ্বটাকে ভালো বোঝেন, সেই বিশ্বের কাছ থেকে শেখা যায় তা যদি মৌমাছিও হয়ে থাকে। রানি নতমস্তকে বাদশাকে শ্রদ্ধা জানালেন বোকামি না করে। নিয়ে আসা উপহারসামগ্রী বাদশাকে উপহার দিলেন।অ্যাডভেঞ্চার ল্যান্ডস বইয়ের ‘দ্য উইজডম অব সোলেমান’। অনুবাদ: হাসান খুরশীদ