জ্যোতির ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতির টবের ফুলের গাছে ফুল ফুটেছে থরে থরে তাই খুশিতে মনটা যে তারউঠেছে আজ ভীষণ ভরে। আজ ভুলেছে নাওয়া-খাওয়াদেখছে কেবল দুচোখ মেলেউঠছে হেসে ফুলগুলো সব রূপের আগুন জ্বেলে জ্বেলে। ফুলের মধুর মিষ্টি সুবাসপাগল করে মনটা জানিআলতামাখা জ্যোতির দু পা নিজকে মনে হয় যে রানি। ফুলগুলো সব না যায় ঝরেএকটু থাকে ডরে ডরে ফুলের খবর পৌঁছে সে দেয়সব সাথিদের ঘরে ঘরে।