জ্যোতির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকে জ্যোতির কী যে হলোনেই তো কোনো তাড়া,আম্মু ডাকে আব্বু ডাকেদেয় না তবু সাড়া।সকাল থেকে চুপচাপ সেচোখে জলের ধারা,কে বকেছে, কী হয়েছেকী বলেছে কারা?ধুলায় লোটে খেলনাপাতিনেই তো খেলার তাড়া,অনেক ডেকে ফিরে গেছেখেলার সাথি যারা।জ্যোতির এমন করার কারণমনকে যে দেয় নাড়া,কালকে রাতে খাঁচার পাখিগেছে নাকি মারা।তাই তো জ্যোতির দুঃখ ভারিকেঁদে কেঁদে সারা,হারিয়ে পাখি হয়েছেপ্রিয় বন্ধু হারা।