জ্যোতির পাখি রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতির আছে পোষা পাখিনাম রেখেছে রিচি,খেতে খুব পছন্দ করে কাঁচা শিমের বিচি।আরও আছে তার পছন্দ গমের ছাতু মিহি,খেতে একটু দেরি হলেঅমনি ডাকে চিঁহি।গায়ের রংটা গাঢ় সবুজ খুব উজ্জ্বল দিঠি, সকাল-সন্ধ্যা ডানা নেড়েকরে যেন পিটি।সেই পাখিটা রিচিকে তাইরাত্রি হলে নিশিমিষ্টি মধুর সুরে নাকি ডেকে ওঠে পিসি।