বৃদ্ধা বললেন, ‘তুমি কে, বাছা?’ কিশোর ছেলেটা বলল, ‘আমি বাবলু।’ বৃদ্ধা অবাক, ‘এমন পরিস্থিতিতে তুমি কোথায় যাও?’ বাবলু মাটির দিকে তাকিয়ে বলল, ‘বাবা মারা গেছে জন্মের আগে। মা ও ভাইকে পাকিস্তানি মিলিটারিরা মেরে ফেলেছে। আমি প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। আপনার কেউ নেই?’ বৃদ্ধা বললেন, ‘না, আমার কেউ নেই। আমি একা। আমার ছেলে যুদ্ধে গেছে। তুমি চাইলে আমার কাছে থাকতে পারো।’
বাবলু প্রথম প্রথম ‘না’ বললেও শেষমেশ সে বৃদ্ধার অনুরোধে তার বাড়িতে থেকে গেল। সে রাতে ও শুয়ে শুয়ে ভাবল, যুদ্ধে যাবে, দেশকে মুক্ত করবে। খুব সকালে বাবলু বৃদ্ধার কাছে বিদায় নিল। ১২ বছরের বাবলু যোগ দিল মুক্তিযুদ্ধে।
যুদ্ধে গিয়ে প্রথমেই নিতে হলো প্রশিক্ষণ। প্রথম কটা মাস নানান অপারেশনে অংশ নিল সে। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু শেষ দিকে গিয়ে বাবলুর পায়ে গুলি লাগল। সে আর হাঁটতে পারে না। দলের সবাই তাকে সাহায্য করে, কিন্তু সে দাঁড়াতে পারে না। বাবলু সবাইকে চলে যেতে বলে। কারণ, পাকিস্তানিরা এগিয়ে আসছিল ধীরে ধীরে। সবাই চলে যেতে না চাইলেও সবাইকে চলে যেতে হয়।
বাবুলকে ধরে নিয়ে যায় পাকিস্তানি ক্যাম্পে। বাবলুকে দিয়ে ‘পাকিস্তানি জিন্দাবাদ’ উচ্চারণ করাতে চায়। কিন্তু বাবলু কিছুতেই উচ্চারণ করে না। বাবলু বলে, ‘জয় বাংলা!’