ঝাঁকড়া চুলের বিদ্রোহী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝাঁকড়া চুলের বিদ্রোহী আজ ঘুমাও নিঝুমপুরে,অগ্নিবীণা বাজে না তাই সাম্যবাদের সুরে।তবু কুলি-মজুর এবং নির্যাতিতের মনে—বসত করো সারা বেলা তুমি সংগোপনে।তোমার প্রেরণাতে আজও বিপ্লবী হয় নারী,কান্ডারিরা পোষে মনে তোমার হুঁশিয়ারি।লৌহ কপাট ভাঙে কারার, তোমার গানে গানে,সৃষ্টি সুখের উল্লাসে ঝড় ওঠে প্রাণে প্রাণে।আজও হতে চায় খুকুরা সকাল বেলার পাখি,‘ভোর হলো দোর খোলো’ শুনে ঘুম কি থাকে বাকি?শুধু তোমার ঘুম ভাঙে না, ভাঙবে না আর জানি,উন্নত শির বিদ্রোহী হে, নিয়ো সালামখানি।