টুকটাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা দিচ্ছি, অটোগ্রাফ সবাই পাবেঅটোগ্রাফশিকারিদের কবল থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছেন না নন্দিত লেখক মুহম্মদ জাফর ইকবাল। এমনকি তাঁর মুখও দেখা যাচ্ছে না অটোগ্রাফের খাতার ভিড়ে! নানাভাবে তিনি বাচ্চাদের বোঝাচ্ছেন, ‘আমাকে যেতে দাও।’ কিন্তু কে শোনে কার কথা! এমন সময় তিনি বললেন, ‘আমি কথা দিচ্ছি, তোমাদের সবাইকে অটোগ্রাফ দেব।’ তাঁর এ কথায় আশ্বস্ত হয়ে কেউ কেউ বলল, স্যার যখন কথা দিচ্ছেন, তখন নিশ্চয় দেবেন। এবার রাস্তা ছেড়ে দিয়ে তাঁকে যেতে দেওয়া হলো।