টুকটুকির ক্রিকেট খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।টুকটুকি এক বিকেলে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বটতলায় অপেক্ষা করছে। এমন সময় শিকু এসে বলল, ‘টুকটুকি চলো, আমরা লুকোচুরি খেলি।’টুকটুকি বলল, ‘শিকু, আমি ক্রিকেট খেলতে চাই...ক্রিকেট খুব মজার খেলা!’ শিকু বলল, ‘লুকোচুরি খেলাও খুব মজার, আমি লুকোচুরি খেলব।’টুকটুকি একটু জোর দিয়ে বলল, ‘না না, ক্রিকেট খেলব।’ শিকুও জোর দিয়ে বলল, ‘লুকোচুরি খেলব।’ক্রিকেট আর লুকোচুরি খেলা নিয়ে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়। দুজনেই দুজনার সিদ্ধান্তে অনড় থাকে। এদিকে সময় গড়িয়ে যাচ্ছে।টুকটুকি বিষয়টা বুঝতে পেরে বলল, ‘আমরা দুজন দুই রকম খেলতে চাইছি। এ রকম চলতে থাকলে তো খেলাই হবে না।’শিকু বলল, ‘ঠিক বলেছ। একেকজনের একেক রকম ইচ্ছা হতেই পারে। কিন্তু আমাদের তো একটা সিদ্ধান্তে আসতে হবে। আমাদের খেলতে হবে।’টুকটুকি বলল, ‘চলো, প্রথমে ক্রিকেট খেলি...তারপর লুকোচুরি খেলব...’ শিকু বলল, ‘হুম! দারুণ হবে টুকটুকি! তা হলে তুমি বল করো আর আমি ব্যাট করি।’টুকটুকি বলল, ‘না শিকু, আমি ব্যাট করব। তুমি বল করো।’ কে ব্যাট করবে আর কে বল করবে, তা নিয়ে আবার বিরোধ শুরু হয়ে গেল। এদিকে সময় গড়িয়ে চলেছে। খেলার সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু খেলা আর হচ্ছে না।টুকটুকি একটু ভেবে বলল, ‘শিকু, আবারও আমাদের মধ্যে বিরোধ হচ্ছে। আমরা দুজনই ব্যাট করতে চাইছি। কিন্তু কাউকে তো বল করতে হবে!’শিকু বলল, ‘হ্যাঁ! এক কাজ করি, প্রথমে আমি বল করি, তুমি ব্যাট করো। তারপর তুমি বল করবে, আমি ব্যাট করব।’ শিকুর প্রস্তাবে টুকটুকি খুব খুশি হলো। ওদের বিরোধ মিটে গেল। টুকটুকি বলল, ‘চলো শুরু করি।’শিকু হঠাৎ চুপ করে গেল। টুকটুকি বলল, ‘কী হলো শিকু, বল করা শুরু করো।’শিকু হেসে বলল, ‘শুরু করব কি টুকটুকি! বলই তো আনা হয়নি..,!’