টুকটুকির নতুন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুর একটা মজার জায়গা। সবাই সবার বন্ধু। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি, প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুম, মাছ-সবজি তার প্রিয়। এ ছাড়া রয়েছে দোকানদার গুণীময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালি, মুরগি বিজলি আর দুই ভেড়া মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরে তৈরি হয় মজার মজার গল্প, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ‘গোল্লাছুট’ পাতায়—বেঞ্চে বসে টুকটুকি বাদাম খাচ্ছে। এক লোক এসে জিজ্ঞেস করল, আমি ক্লান্ত! তোমার পাশে কি বসতে পারি? টুকটুকি বসতে বলল। জানতে চাইল, তুমি কোথা থেকে এসেছ? তোমাকে সিসিমপুরে আগে দেখিনি!লোকটি বলল, আমি রহনপুর থেকে এসেছি। তুমি কী খাচ্ছ?টুকটুকি বলল, বাদাম খাচ্ছি। লোকটি বলল, আমাকে বাদাম দেবে?টুকটুকি বলল, না। অপরিচিত লোকের কাছ থেকে কোনো খাবার দেওয়া-নেওয়া করা ঠিক না!লোকটি বলল, তাই তো!কিন্তু লোকটার খুব ইচ্ছা হচ্ছে বাদাম খাওয়ার! লোকটি বলল, গুণীময়রাকে তুমি চেন?টুকটুকি বলল, হ্যাঁ। গুণীময়রা আমার বন্ধু!লোকটি বলল, গুণীময়রা আমারও বন্ধু! তাহলে এবার আমাকে বাদাম দাও।টুকটুকি বলল, কিন্তু তুমি তো আমার পরিচিত নও।এমন সময় গুণীময়রা বটতলার পাশ দিয়ে যাচ্ছিল। লোকটিকে দেখেই গুণীময়রা ছুটে এল। তারা কোলাকুলি করল।লোকটি বলল, তোমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দাও। গুণীময়রা বলল, হ্যাঁ, হ্যাঁ! টুকটুকি, এ হচ্ছে আমার বন্ধু সাগর। টুকটুকি বলল, আমি টুকটুকি!সাগর বলল, টুকটুকি! বাহ্ সুন্দর নাম!টুকটুকি বলল, সাগর, তোমার নামও খুব সুন্দর!টুকটুকি আর সাগর হাত মেলাল।সাগর বলল, আমরা আর অপরিচিত নই, টুকটুকি—এখন আমরা বন্ধু! এখন কি বাদাম পেতে পারি?টুকটুকি উৎসাহের সঙ্গে বাদাম দিতে গিয়ে দেখে ঠোঙায় আর বাদাম নেই। সে ঠোঙা উপুড় করে সাগরকে দেখাল। সাগর বলল, যাহ্, পরিচিত হতে হতেই বাদাম শেষ হয়ে গেল!